1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় বেগম রোকেয়া দিবস পালিত, জয়ীতাদের পদক ও সার্টিফিকেট বিতরণ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:৪৬|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে র‍্যাবের অভিযান, ৩৬- কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার দেবীগঞ্জে শিশুদের প্রাণঘাতী রোগ হাম থেকে সুরক্ষা ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “ইলিশের বাড়ি চাঁদপুর” নামে ফেসবুক পেজ খুলে প্রতারণা: নড়াইলে চার যুবক গ্রেফতার ফোনে স্যারের পরামর্শে চোখের চিকিৎসা, এমবিবিএস নন, তবুও প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক, উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষাঃ কেন্দ্র সচিবসহ দুই শিক্ষক বহিষ্কার দেবীগঞ্জে ফেসবুক পোষ্টে কটূক্তি, আইনের জালে আটক ১ উজিরপুরে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যু দাবির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ সময়ের উল্লাসের নীরবতা,, বাঘায় জনস্বার্থে মিজানুর রহমান সুমনের নেতৃত্বে মানববন্ধন: প্রশাসনকে আল্টিমেটাম ও একগুচ্ছ দাবি উত্থাপন। নড়াইলের কালিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি’ বাস্তবায়নে বিশেষ সভা অনুষ্ঠিত

কালিয়ায় বেগম রোকেয়া দিবস পালিত, জয়ীতাদের পদক ও সার্টিফিকেট বিতরণ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ-নড়াইলের কালিয়ায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। কালিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে দিবসটি পালন করা হয়।

এ সময় ৫ টি ক্যাটাগরীতে ৫ জন জয়ীতাকে পদক ও সার্টিফিকেট প্রদান করা হয়। পদক প্রাপ্তরা হলেন সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় উপজেলার বড়দিয়ার কৃষ্ণা বনিক, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যামে জীবন শুরু করা নারী উপজেলার চাচুড়ী গ্রামের আরুয়া বেগম, সফল জননী নারী জোকা গ্রামের আঞ্জুমানারা বেগম, শিক্ষা ও চাকুরীতে সফল নারী বড় কালিয়ার কানিজ সুলতানা ও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শুড়িগাতীর রীতা দাশ প্রমুখ।

মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত রোকেয়া দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি ইউএনও রুনু সাহা, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা নাজমিন নাহার, কালিয়া পৌরসভার প্যানেল মেয়র আসলাম ভূঁইয়াসহ সামাজিক উন্নয়নে অবদান রাখা জয়ীতা কৃষ্ণা বনিক। আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ কর্মক্ষেত্রে সফল নারীরা ও সাংবাদিকবৃন্দ।

বেগম রোকেয়ার অবদানকে স্মরণ করে তার জন্ম ও মৃত্যুদিন, ৯ ডিসেম্বর, এ দিবসটিকে “রোকেয়া দিবস” হিসেবে পালন করা হয় এবং এ দিনটি বাংলাদেশে সরকারিভাবে পালিত একটি জাতীয় দিবস।বেগম রোকেয়া বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারের উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন দপ্তরে দিবসটি পালিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com