1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শিশুদের আধুনিক স্মার্ট শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে: আজিজুল বারী হেলাল সাভারে অস্বাস্থ্যকর ও অনুমোদনহীন বিস্কুট কারখানার রমরমা ব্যবসা, স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিশুরা আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১,, সাভারে অনুমোদনহীন ল্যাবরেটরিতে বিষাক্ত অবৈধ ওষুধ তৈরির: তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের বাধা ও হুমকি আগৈলঝাড়ায় ইজিবাইকে বোমা বহন, উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করল এসআরবি নর্থ খুলনা কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক আগৈলঝাড়ায় বাবুল মাস্টারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেফতার। রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯

শিশুদের আধুনিক স্মার্ট শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৩৮৮ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা’ শীর্ষক মাদারীপুর জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সকালে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবন মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের যৌথ আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান।

এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রতিটি শিশুকে আধুনিক স্মার্ট শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নীতি-নৈতিকতামূলক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। যার ফলে তাদের মাঝে আদর্শ, নৈতিকতা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের উদয় হবে। এছাড়া জীবনমান উন্নয়ন ও সচেতনতা সৃষ্টিতেও ধর্মীয় শিক্ষা কার্যকর ভূমিকা রাখে।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো: নজরুল ইসলামের সভাপতিত্বে ও মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক মুয়িত উদ্দীন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট মাদারীপুর অঞ্চলের সদস্য অধ্যাপক ড. অসিম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুহাম্মদ মুরসালীন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ, ভোক্তা অধিদপ্তরের পরিচালক জান্নাতুল ফেরদাউস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ মন্ডল, শিক্ষক, অভিভাবক সহ অন্যরা। জেলায় ৯৩টি মন্দিরে শিশু ও গণশিক্ষা কার্যক্রম চালু আছে। যেখানে পাঠ্য বইয়ের পাশাপাশি শিশুদেরকে দেয়া হচ্ছে ধর্মীয় শিক্ষা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com