1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শিশুদের আধুনিক স্মার্ট শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পুলিশের এক অভিযানের রেশ কাটতে না কাটতেই আরেক অভিযান, আগৈলঝাড়ায় ২ হাজার ১০ পিস ইয়াবাসহ আটক ৪ সাহিত্য-সংস্কৃতির চর্চায় অবদানের স্বীকৃতি অধ্যাপক আবদুল হাকিম ও মো. জাহাঙ্গীর হোসেন ফকিরকে সংবর্ধনা বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে লাবিবা পরিবহন খাদে”অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা আড়িয়াল খাঁর ভাঙনে বিপর্যস্ত জনপদ পরিদর্শন, নদীভাঙন রোধে দ্রুত উদ্যোগের আশ্বাস জহির উদ্দিন স্বপনের কবিতা ও সাহিত্য আলোকিত ও মননশীল সমাজ বিনির্মাণের অন্যতম শক্তি -জহির উদ্দিন স্বপন দখল-দূষণমুক্ত, প্রবহমান ও জীবন্ত নদীর দাবিতে দেবীগঞ্জে আলোচনা সভা বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ ​তানোরে বসতভিটা দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযানে ভারতীয় মাদকদব্য জব্দ

শিশুদের আধুনিক স্মার্ট শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৩৭২ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা’ শীর্ষক মাদারীপুর জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সকালে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবন মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের যৌথ আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান।

এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রতিটি শিশুকে আধুনিক স্মার্ট শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নীতি-নৈতিকতামূলক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। যার ফলে তাদের মাঝে আদর্শ, নৈতিকতা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের উদয় হবে। এছাড়া জীবনমান উন্নয়ন ও সচেতনতা সৃষ্টিতেও ধর্মীয় শিক্ষা কার্যকর ভূমিকা রাখে।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো: নজরুল ইসলামের সভাপতিত্বে ও মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক মুয়িত উদ্দীন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট মাদারীপুর অঞ্চলের সদস্য অধ্যাপক ড. অসিম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুহাম্মদ মুরসালীন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ, ভোক্তা অধিদপ্তরের পরিচালক জান্নাতুল ফেরদাউস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ মন্ডল, শিক্ষক, অভিভাবক সহ অন্যরা। জেলায় ৯৩টি মন্দিরে শিশু ও গণশিক্ষা কার্যক্রম চালু আছে। যেখানে পাঠ্য বইয়ের পাশাপাশি শিশুদেরকে দেয়া হচ্ছে ধর্মীয় শিক্ষা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com