1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীর নভোথিয়েটারের উদ্বোধন ও রামেবি ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মাননীয় প্রধানমন্ত্রী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৪:৫০|
সংবাদ শিরোনামঃ
নড়াইলের কালিয়ায় প্রবীণ সাংবাদিক এ,এ,এম আওহাদের ইন্তেকাল কালিয়া উপজেলার নড়াগাতীবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আলমগীর হোসেন ৪নং মাউলী ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহাগ শেখ রাজশাহী নগরীতে জমি দখলে বেড়া দিলেন বিএনপি নেতার ভাই দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত,, ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জ পৌরসভায় অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ,, দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান  গৌরনদীতে নকল স্বর্ণের বারসহ যুবক আটক, পুলিশের হাতে সোপর্দ উজিরপুরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে একটি পরিবারের স্বপ্ন পুরে ছাই। প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। লালপুরে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে র‍্যালি ও মানবন্ধন

রাজশাহীর নভোথিয়েটারের উদ্বোধন ও রামেবি ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মাননীয় প্রধানমন্ত্রী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৪৯ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহীতে বিভাগীয় ব্যুরো প্রধানঃ-রাজশাহীতে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে তিনটি প্রাথমিক বিদ্যালয়েরও উদ্বোধন করেন তিনি। এছাড়া রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মঙ্গলবার সকালে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই উদ্বোধনগুলো করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫৭টি উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।

এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, বঙ্গবন্ধু নভোথিয়েটার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ০৩ টি প্রকল্পের অধীন নির্মিত ১২টি শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (আর.এম.ইউ) স্থাপন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

এসব প্রকল্প উদ্বোধনের আগে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটি উন্নত সমৃদ্ধ দেশে পৌঁছানোর জন্য পরিকল্পিত উন্নয়ন প্রকল্প নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

বিএনপির আন্দোলন প্রসঙ্গ তুলে ধরে আন্দোলনের নামে উন্নয়ন ব্যাহত করার চেষ্টা চলছে বলে তিনি জানান।

এ সময় আন্দোলনকারীদের সুমতি প্রত্যাশা করেন এবং দেশবাসীকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ জেলার সাতটি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন। এ নিয়ে দেশের ৩২টি জেলা ও ৩৯৪ উপজেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত হলো বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, জেলা প্রশাসক শামীম আহম্মদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিজয় বিপ্লব তালুকদার ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com