1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সাইবার নিরাপত্তার জন্য সার্বক্ষনিক সতর্ক থাকতে হবে : বিভাগীয় কমিশনার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| বিকাল ৪:৪৯|
সংবাদ শিরোনামঃ
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে গৌরনদীতে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ উজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত। রাজশাহীতে বাড়ি নির্মাণ করায় চাঁদা দাবী নাদেওয়ায় সরকারি কর্মকর্তাকে কুপিয়ে জখম দেবীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও অগ্নিকাণ্ড মহড়া অনুষ্ঠিত গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নড়াগাতীতে পেট্রোল পাওয়া যাচ্ছে না,স্থানীয় মোটরসাইকেল চালকদের চরম অসন্তোষ নড়াইলে সাংবাদিক জুয়েল শরীফকে জীবননাশের হুমকি, থানায় জিডি দিনে গরম, রাতে শীত, রোগবালাইয়ে আক্রান্ত কালিয়ারর প্রত্যন্ত এলাকার মানুষ,চিকিৎসকদের চেম্বার ও হাসপাতালে রোগীর ভিড় নবাগত বরিশাল পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে ফুলের শুভেচ্ছা গৌরনদীতে অবাধে চলছে জাটকা নিধন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্থানীয়দের

সাইবার নিরাপত্তার জন্য সার্বক্ষনিক সতর্ক থাকতে হবে : বিভাগীয় কমিশনার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-স্মার্ট বাংলাদেশের জন্য সাইবার নিরাপত্তাকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, সাইবার নিরাপত্তার জন্য আমাদের ধারাবাহিকভাবে হালনাগাদ থাকতে হবে। সাইবার নিরাপত্তার হুমকি কখনও শেষ হবেনা, একটি হুমকি ধ্বংস করলে আরেকটি নতুন হুমকি চলে আসবে।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাইবার নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় ডিজিটাল নিরাপত্তা এজেন্সি এ সেমিনার আয়োজন করে।

বিভাগীয় কমিশনার বলেন, একজন ব্যক্তির ছোট একটা ভুলের জন্য বাংলাদেশ ব্যাংকের আটশত কোটি টাকা চুরি হয়ে গেছে। আমরা যারা সিস্টেম ব্যবহার করি তাদের প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানো দরকার। তিনি অনলাইন যোগাযোগ ও লেনদেনে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, অনলাইনে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অন্যের ওয়াইফাই এ যুক্ত না হওয়া, মোবাইল সিম ক্রয়ের সময় এজেন্ট যেন ডুপ্লিকেট ফিঙ্গার প্রিন্ট না রাখতে পারে- এসব দিকে খেয়াল রাখার উপর গুরুত্বারোপ করেন। তিনি যেকোনো ধরনের সাইবার ইনসিডেন্ট হলে তাৎক্ষণিকভাবে সিস্টেম উদ্ধারের জন্য বিজিডি ইসার্টে রিপোর্ট ও মামলা করার জন্য পুলিশের কাছে রিপোর্ট করার পরামর্শ দেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান। মূল প্রবন্ধে মহাপরিচালক সাইবার নিরাপত্তা আইন-২০২৩ এর বিভিন্ন দিক, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা, বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয়ের ক্ষেত্র এবং ডিজিটাল নিরাপত্তার জন্য উত্তম চর্চাসমূহ তুলে ধরেন।

পরে কিশোরীদের সাইবার বুলিংয়ের উপর সংক্ষিপ্ত উপস্থাপনা করেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাইবার টিনস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদাত রহমান। অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. মোঃ মোকছেদ আলীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসীম উদ্দীন হায়দার এবং রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com