1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরাম’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুর কালকিনিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’পরিচালিত উজিরপুরের সন্তান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্বে মোহাম্মদ দুলাল হোসেন এআই-তৈরি ভুয়া ভিডিওর প্রতিবাদে দেবীগঞ্জে ওলামা দলের মানববন্ধন, দোষীদের বিচারের দাবি,, মোহনপুরে সার মজুদে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে কৃষক আহত গৌরনদীতে পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গঠনে উদ্বুদ্ধকরণ সভা রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া ভিডিও: দেবীগঞ্জে বিএনপির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন,,

বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরাম’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৫৪০ বার পড়া হয়েছে

মোঃ কাওছার হোসেন,বিশেষ প্রতিনিধিঃ- বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরাম’ এর বার্ষিক বনভোজন-২০২৩ সম্পন্ন হয়েছে।

গত বুধবার ও বৃহস্পতিবার (১৮/১৯ আক্টবর) দু’দিন ব্যাপী সমুদ্র সৈকত সাগরকন্যা কুয়াকাটায় এক আনন্দঘন পরিবেশে ঐক্যবদ্ধ হন বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের সদস্যরা। এতে সংগঠনের প্রত্যেক সদস্য স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও যুক্ত হন অতিথীরা।

এসময় দুইদিন ব্যাপী বার্ষিক এ বনভোজনে ফুটবল টুণামেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারী প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অতিথীরা জানান, দক্ষিণের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত অন্যতম একটি সংগঠন ‘বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরাম’ সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সাংগঠনিকভাবে সক্রিয়তার পরিচয় বহন করে যথাযথ কার্যক্রম বাস্তবায়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।

অধিভুক্ত প্রত্যেক সদস্যদের দায়িত্বশীলতা ও যোগ্য নেতৃত্বে প্রতিষ্ঠার স্বল্প সময়ের মধ্যেই সাংবাদিক বান্ধব সংগঠনের গ্রহণযোগ্যতা অর্জনে সক্ষম হয়েছে। মুলত সাংবাদিক সংগঠনগুলো সাংবাদিকদের অধিকার আদায়ে যৌক্তিক লড়াইয়ের পাশাপাশি সামাজিক নানাবিধ কার্যক্রমে অংশ নিয়ে থাকে।

বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরাম সেসবের ব্যতিক্রম নয়। বনভোজনের আয়োজকরা জানান, সহকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফেরাতে প্রতিবারই আমরা এ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করে থাকি৷ এবারের কর্মসূচিও শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। উল্লেখ্য, গত ১৬ই আগষ্ট সম্মিলিত সাংবাদিক ফোরামের কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এ কমিটিতে বরিশালের স্থানীয় দৈনিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদক এস এম রাকিবুল হাছান ( ফয়সাল রাকিব) কে সভাপতি ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বরিশাল প্রতিনিধি সৈয়দ বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভাপতি মন্ডলীরা বলেন এ বছরের মতো প্রতি বছরই বনভোজন ও সামাজিক সকল প্রকার কাজ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com