1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে ব্যবসায়ীকে প্রতারণা করে ৮ হাজার টাকা নিয়ে গেলেন ১ প্রতারক  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় ইজিবাইকে বোমা বহন, উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করল এসআরবি নর্থ খুলনা কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক আগৈলঝাড়ায় বাবুল মাস্টারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেফতার। রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ আলোকসজ্জা, পূজা-অর্চনা আর সম্প্রীতির বন্ধনে মুখর গৌরনদী, বিভিন্ন মন্দিরে পূজা কমিটির নেতৃবৃন্দ উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ: জহির উদ্দিন স্বপন। মাদারীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য,,

উজিরপুরে ব্যবসায়ীকে প্রতারণা করে ৮ হাজার টাকা নিয়ে গেলেন ১ প্রতারক 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৪৯১ বার পড়া হয়েছে

মোঃ কাওছার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর বাজারে এক ব্যবসায়ীকে প্রতারণার ফাঁদে ফেলে ৮ হাজার টাকা নিয়ে পালিয়েছে এক প্রতারক।

২০ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৭ টার সময় প্রতারণার ঘটনা ঘটে। উজিরপুর বাজারের মুদি ব্যবসায়ী অবসরপ্রাপ্ত সেনা সদস্য, মেসার্স সততা এন্টারপ্রাইজের মালিক মোঃ হানিফ হাওলাদার বলেন সকালে দোকান খোলার পর এক ভদ্রলোক এসে বলেন আমি এতিমখানায় দোয়া পড়াবো। ১০-১৫ হাজার টাকার একটি তালিকার লিস্ট দিয়ে বলে লিস্ট অনুযায়ী আমাকে সবকিছু মেপে দেন।

তালিকায় গুড়া দুধের নামও রয়েছে। আমাকে বলে গুড়া দুধ আছে, আমি বলি নাই, তাই  বলেন আমার লোক আসিতেছে টাকা নিয়ে। শিকারপুর গেছে ৩০ কেজি গরুর গোস্তের অর্ডার দিতে। আপনি আমাকে ৮ হাজার টাকা দিন আমি অন্য দোকান থেকে দুধ কিনে নিয়ে আসি। এই বলে তার সাথে থাকা ১২ বছরের একটি মাদ্রাসার ছাত্রকে রেখে ৮ হাজার টাকা নিয়ে অন্য দোকানে গুড়া দুধ কিনতে যায়। এর পর আর ফেরেননি। দোকানে রেখে যাওয়া  শিশুটিকে ব্যবসায়ীরা জিজ্ঞাসা করলে শিশুটি বলেন আমি শিকারপুর মাদ্রাসায় পড়াশুনা করি। শিকারপুর মাদ্রাসার হুজুর কে বলেন দুই বেলা মাদ্রাসায় খাবার দিব।

বাজারের কথা বলে হুজুরের কাছ থেকে শিশুটিকে নিয়ে আসেন প্রতারক চক্র। শিশুটির মাদ্রাসায় ফোন করলে এক হুজুর এসে শিশুটিকে নিয়ে যায়। হুজুর ওই প্রতারককে চিনেনা বলে জানান। ওই বাজারের মিষ্টি ব্যবসায়ী চান মিয়া জানান তার দোকানে ৩৫ কেজি মিষ্টির অর্ডার দেয়। অর্ডার দিয়ে কিছুক্ষণ পর ১ হাজার টাকা চায়। আমি ১ হাজার টাকা দেয়নি এবং আর মিষ্টি নিতেও আসেনি। শিকারপুর বাজারের গোস্ত ব্যবসায়ী আনোয়ারের সাথে জানতে চাইলে তিনি বলেন সকাল ৬ টার সময় আমার কাছে এক ভ্যান চালক, মাদ্রাসার হুজুর মাওলানা ওমর ফারুক সহ মাদ্রাসার এক ছাত্রকে নিয়ে এসে ৩০ কেজি গোস্তের অর্ডার দেয়।

এরপর আমাকে বলেন আমার লোক টাকা নিয়ে আস্তে দেরি হচ্ছে আমাকে ১০ হাজার টাকা দিন আমি মাছ কিনে নিয়ে আসি আমি টাকা দেইনি। পরে মাদ্রাসার ছাত্রকে নিয়ে আমার সামনে থেকে চলে যায়। কিন্তু পরবর্তীতে আর গোস্ত নিতে আসেনি ওই প্রতারক।

মাদ্রাসার হুজুর মাওলানা ওমর ফারুক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন মাদ্রাসায় এতিমদের দুই বেলা খাওয়াবে বলে আমাকে ও ছাত্রকে নিয়ে বাজারে যায় বাজার করার জন্য  আমি ওই লোককে চিনি না। বরিশাল জেলার উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com