1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
যথাযথ মর্যাদায় বিশ্ব হাত ধোঁয়া দিবস-২০২৩ উদযাপিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় জেডি মদ জব্দ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ বিশেষ সভায় বিভাগীয় কমিশনার : রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই প্রেমের টানে গাজীপুর থেকে পাথরঘাটায় তরুণী, হিন্দু যুবকের সঙ্গে বিয়ের দাবি আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে রাশেদের বিস্ফোরক দাবি মোহনপুরে মাদ্রাসা সুপারকে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরাল,তদন্তের দাবি বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ১৫ বছরের জমি বিরোধের অবসান, সম্পত্তি বুঝে পেলেন পারুল বেগম গাছের ছায়ায় শ্রমিকের বিশ্রাম ও কাজ বন্ধ করতে ১ যুগ বয়সী সরকারি পাইকড় গাছ কর্তন।

যথাযথ মর্যাদায় বিশ্ব হাত ধোঁয়া দিবস-২০২৩ উদযাপিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৪৬৫ বার পড়া হয়েছে

সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধিঃ- ১৭ অক্টোবর ~ ২০২৩ ইংরেজি মঙ্গলবার তেরখাদা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তেরখাদা খুলনা এর আয়োজনে বিশ্ব হাত ধোঁয়া দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকাল সাড়ে ১১ টায় এক বর্ণাঢ্য র্্যালি,আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

র্্যালিটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত মুক্তি , উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তেরখাদা সদর ইউনিয়নের চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন , উপজেলা প্রকৌশলী শেখ ওয়ালিদ ইবনে হাসান , উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কপিল দে বসাক , উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মজিদ , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা সুজন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সোহেল রানা , একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি খুলনা জেলা জাতীয় সাংবাদিক সংস্থা ( জাসাস ) কমিটির সিনিয়র সহ- সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান , সহকারী উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আনতাসির রহমান , এসিস্ট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা , সিনিয়র শিক্ষক স্বপ্না বিশ্বাস।
পরে হাত ধোঁয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com