1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে যাত্রীবাহি গোল্ডেন লাইন পরিবহন উল্টে ডোবায়, নিহত-১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় ইজিবাইকে বোমা বহন, উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করল এসআরবি নর্থ খুলনা কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক আগৈলঝাড়ায় বাবুল মাস্টারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেফতার। রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ আলোকসজ্জা, পূজা-অর্চনা আর সম্প্রীতির বন্ধনে মুখর গৌরনদী, বিভিন্ন মন্দিরে পূজা কমিটির নেতৃবৃন্দ উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ: জহির উদ্দিন স্বপন। মাদারীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য,,

গৌরনদীতে যাত্রীবাহি গোল্ডেন লাইন পরিবহন উল্টে ডোবায়, নিহত-১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৫৩২ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চল,নিউজ ডেক্স প্রতিদিনের ক্রাইমঃ- ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকীর বেজগাতি নামক এলাকায় শনিবার বেলা এগারোটার দিকে যাত্রীবাহী গোল্ডেন লাইনের একটি পরিবহন নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশের ডোবার পানিতে পরে যায়। এতে এক যাত্রী নিহত ও কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। গুরুত্বর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানিয়েছেন,ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী গোল্ডেন লাইনের একটি পরিবহন নিয়ন্ত্রন হারিয়ে বেজগাতি এলাকার মহাসড়কের পাশের একটি ডোবার মধ্যে উল্টে পরে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের পাম্পের সাহায্যে ডোবার পানি সেচ করে দুপুরে পরিবহনের মধ্য থেকে আল-আমিন (২৮) নামের এক যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আল-আমিন আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের বাসিন্দা।

ওসি আরও জানিয়েছেন, দুর্ঘটনায় গুরুত্বর আহত ১২ জন নারী, পুরুষ ও শিশুকে গৌরনদী উপজেলা ও বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com