1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ-হামলা, দেশীয় অস্ত্রসহ আটক ৪; গুরুতর আহত ১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশালে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ-হামলা, দেশীয় অস্ত্রসহ আটক ৪; গুরুতর আহত ১ রহমতপুরে ডিবির অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক বরিশালে অচেতন যুবকের পরিচয় মিলেছে, পরিবারের কাছে ফিরছেন জাহিদ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় লণ্ডভণ্ড দুই বসতঘর, অল্পের জন্য রক্ষা পেলেন পরিবারের সদস্যরা বরিশালে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার সুজন সরকার বরিশাল বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনীতে চুরির চেষ্টা, দায়িত্ব পালনকালে আনসার সদস্যের ওপর হামলা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ বিস্ফোরণের পর রাজশাহীতে গোপনে চিকিৎসা নিচ্ছিলেন বোমা তৈরির কারিগর তেরখাদায় প্রতিবাদ সমাবেশে এস কে আজিজুল বারী হেলাল মাদারীপুরে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বরিশালে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ-হামলা, দেশীয় অস্ত্রসহ আটক ৪; গুরুতর আহত ১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ

বরিশাল নগরীর রুইয়ারপোল এলাকায় পূর্ববিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ সময় দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগে চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। হামলায় গুরুতর আহত হয়েছেন আল মামুন (৩৪) নামে এক ব্যক্তি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের রুইয়ারপোল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ওই এলাকায় এক অটোরিকশাচালকের সঙ্গে প্রাণ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধির (এসআর) কথা-কাটাকাটি হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে প্রাণ কোম্পানির কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এলাকায় মহড়া ও হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

এ সময় ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আল মামুন গুরুতর আহত হন। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর ডান হাতের তিনটি আঙুল মারাত্মকভাবে জখম হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়ার পরামর্শ দেন। পরে রাত ১২টার দিকে স্বজনরা তাঁকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

অন্যদিকে, হামলার ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেন। পরে পুলিশকে খবর দিলে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের হেফাজতে নেয়।

আটক চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. ইমরান আকন (২৪), মজিদ আকনের ছেলে মো. আয়ান (২৩) এবং মো. জাহাঙ্গীর হাওলাদারের ছেলে মো. আল আমিন হাওলাদার (৩২)। অপর একজনের পরিচয় যাচাই করছে পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের সহায়তায় দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com