1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক আগৈলঝাড়ায় বাবুল মাস্টারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেফতার। রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ আলোকসজ্জা, পূজা-অর্চনা আর সম্প্রীতির বন্ধনে মুখর গৌরনদী, বিভিন্ন মন্দিরে পূজা কমিটির নেতৃবৃন্দ উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ: জহির উদ্দিন স্বপন। মাদারীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য,, ইসরাইলের পার্লামেন্টে প্রজন্মের পরিবর্তন, সর্বকনিষ্ঠ সদস্যের হাত ধরে নতুন ইতিহাস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন

চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

 

এ.এস. মামুন, স্টাফ রিপোর্টার:

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তী (৯৫) পরলোকগমন করেছেন।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার উত্তর চাঁদশী গ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সাবেক সহকর্মী, শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার দুপুরে পারিবারিক শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

প্রবীণ এই শিক্ষকের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক তথ্যমন্ত্রী এবং মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

এ ছাড়া শোক প্রকাশ করেছেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খাঁন মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামী, চাঁদশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আকবর মোল্লা ও সদস্য সচিব মাহমুদ হাসান মুহিদ শরীফ।

এ ছাড়া হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক আবদুছ ছালেক মামুনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় তাঁরা প্রয়াত শিবানন্দ চক্রবর্তীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com