1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মেলকাই খানবাড়ি দারুল কোরআন আরাবিয়া মাদ্রাসার ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল ও হাফেজদের পাগড়ি প্রদান সম্পন্ন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মেলকাই খানবাড়ি দারুল কোরআন আরাবিয়া মাদ্রাসার ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল ও হাফেজদের পাগড়ি প্রদান সম্পন্ন তেরখাদায় যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ, ইভটিজিং ও মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত ​বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার ​বানারীপাড়ায় ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনে বিএনপির প্রস্তুতি সভা সুবর্ণজয়ন্তী ঘিরে উৎসবের প্রস্তুতি, আরডিএ চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন: গৌরনদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষ্যে রামপালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি এ্যান্ড সেলফ রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত  আগৈলঝাড়ায় ঘরের ভেতর রহস্যময় দুই কবর, প্রশাসনের হস্তক্ষেপে ভেঙে ফেললেন নির্মাতা তেরখাদায় ৪দলীয় ভলিবল টুর্নামেন্টে বুড়ি গাংনী ভলিবল দল চ্যাম্পিয়ন

মেলকাই খানবাড়ি দারুল কোরআন আরাবিয়া মাদ্রাসার ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল ও হাফেজদের পাগড়ি প্রদান সম্পন্ন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদক,মাদারীপুর:-

মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই খানবাড়ি দারুল কোরআন আরাবিয়া মাদ্রাসার উদ্যোগে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল এবং হিফজ সম্পন্নকারী ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

​গত বুধবার (৮ নভেম্বর) বাদ জোহর মাদরাসা ময়দানে আয়োজিত এই ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মাহফিলে স্থানীয় এলাকাবাসী ছাড়াও বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কোরআনের নূর ছড়ানোর এই মাহফিল গভীর রাত পর্যন্ত চলে।

এসময় ​বনগ্রাম খাদিমুল ইসলাম সুন্নাতীয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল বারী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও শাইখুল হাদিস মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী (মুহতামিম, সুলতানশাহী মাদ্রাসা, গোপালগঞ্জ)। এছাড়া বিশেষ বক্তা হিসেবে মূল্যবান আলোচনা পেশ করেন ধুলগ্রাম হামিউস সুন্নাহ মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি তাজুল ইসলাম ফারুকী।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার হামেদিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ আবুল খায়ের এবং কাঁচপুরি সেন্টার জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা গোলাম হুসাইন।

​মাদ্রাসার মুহতামিম মাওলানা জাকির হোসেনের সার্বিক তত্ত্বাবধান এবং স্থানীয় এলাকাবাসী ও প্রতিষ্ঠাতা পরিষদের ঐকান্তিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফল রূপ লাভ করে। দেশের দূরদূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতে মাদরাসা প্রাঙ্গণ এক অভূতপূর্ব আত্মিক মিলনমেলায় পরিণত হয়।

​অনুষ্ঠানের আকর্ষণীয় পর্বে পবিত্র কোরআনে হাফেজ হওয়া কৃতি ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

পরিশেষে আগত সকল মেহমান ও মুসল্লিদের তবারক বিতরণের মাধ্যমে এই মহতী আয়োজনের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com