
জাকির হোসেন,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ-
আগামী ৭ই নভেম্বর ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বানারীপাড়ায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর (বুধবার) সকাল ১০টায় দলীয় কার্যালয়ে বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান কবির নান্না হাওলাদারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক হানীনুর রহমান জুয়েলের পরিচালনায় সভায় প্রস্তুতিমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা।
বিশেষ অতিথি ও উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল মল্লিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান, যুগ্ম সাধারণ সম্পাদক বসির কাজী এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আঃ সালাম।
এছাড়াও প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজান ফকির, সৈয়দকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি হানিফ হাওলাদার, বাইশারী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, চাখার ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, ইলুহার ইউনিয়ন বিএনপির সভাপতি সাকিল আহম্মেদ ও সাধারণ সম্পাদক জিয়াউল হক চান, বিশারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর মাষ্টার ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জগলু মৃধাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সফল করার সিদ্ধান্ত নেওয়া হয়। বক্তারা বলেন, “৭ই নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক ঐক্যের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষিত হয়েছিল। দিনটিকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে কর্মসূচি সফল করতে হবে।” সভা শেষে দিবসটি উপলক্ষে সুশৃঙ্খল ও ব্যাপকভাবে জমায়েত নিশ্চিত করতে সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।