1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আওয়ামী লীগের ১৭ বছরে সকল মন্ত্রনালয়ের টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে-স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তেরখাদায় যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ, ইভটিজিং ও মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত ​বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার ​বানারীপাড়ায় ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনে বিএনপির প্রস্তুতি সভা সুবর্ণজয়ন্তী ঘিরে উৎসবের প্রস্তুতি, আরডিএ চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন: গৌরনদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষ্যে রামপালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি এ্যান্ড সেলফ রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত  আগৈলঝাড়ায় ঘরের ভেতর রহস্যময় দুই কবর, প্রশাসনের হস্তক্ষেপে ভেঙে ফেললেন নির্মাতা তেরখাদায় ৪দলীয় ভলিবল টুর্নামেন্টে বুড়ি গাংনী ভলিবল দল চ্যাম্পিয়ন রামপালে নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

আওয়ামী লীগের ১৭ বছরে সকল মন্ত্রনালয়ের টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে–স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান, মাদারীপুর প্রতিনিধিঃ-

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন- গত ১৭ বছর আওয়ামীলীগ ফ্যাসিষ্ট আমলে টাকা লুটপাট করেছে তারা। সকল মন্ত্রালয়ের, সকল বাজেট, জনগনের টাকা তারা লুটপাট করেছে। বিদেশে পাচার করেছে টাকা। এরমধ্যে স্বাস্থ্যখাত সবচেয়ে ঝুকির মধ্যে রয়েছে। জনবল নেই, ভ্যাকসিন নেই, ঔষুধ নেই কোন খেয়াল করেনি তারা।

জিয়াউর রহমানের সময়ে তিনি হাসপাতাল গুলো ১৯ শয্যা করলেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেগুলোকে ৫০ শয্যায় রুপান্তর করলেন। এরপর এটাকে কেউ শয্যাও বৃদ্ধি করেনি আর উন্নতও করেনি। আমরা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর নির্দেশে বাংলাদেশের সকল উপজেলা হাসপাতাল গুলোকে ১৫১ শয্যা বিশিষ্ট হাসপাতালে রুপান্তর করার কাজ করছি।

এছাড়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিকগুলোর সেবা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছি।

মঙ্গলবার ৩ নভেম্বর) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা, চিকিৎসক সংকটসহ হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও খোঁজ নেন তিনি।

এসময় দুই নার্সকে স্যান্ড রিলিজের নির্দেশ দেন এবং দেরিতে আসার কারনে কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আমরা ২৫ হাজার মিডওয়ার্ড নিয়েছি, আড়াই হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে। ৫শ চিকিৎসক ইতিমধ্যেই যোগদান করেছে। চিকিৎসকসহ জনবল সংকট নিরসনে ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভ্যাকসিন, ঔষুধসহ সকল চিকিৎসা সরঞ্জামের সংকট সমাধানের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। আসলে বিগত সৈরাচার সরকার লুটপাট করার কারনে আমরা বাজেট পাইনি। আমরা যে বাজেট পেয়েছি তা দিয়ে দুর্নীতি মুক্ত সৈরাচার সরকারের চেয়ে অনেক কম খরচে কাজগুলো সম্পন্ন করছি। এখানে অব্যবস্থাপনার কারনে দুইজন নার্সকে স্যান্ড রিলিজ করা হয়েছে। দেরি করে যে সকল চিকিৎসক এসেছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com