1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সরকারি গৌরনদী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর বার্থী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারি গৌরনদী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় ছাত্রলীগ সভাপতি মিন্টু গ্রেফতার। বোদায় সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকের বৈধতা ও চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন মঠবাড়িয়ায় এসআরবি-৮-এর অভিযানে গ্রেপ্তার ১৫ মামলার আসামি, ডাকাত দলের সরদার দাবি মাদারীপু‌রে তাইজুল হত্যার ঘটনায় অর্ধশতাধিক বসতবাড়িতে হামলা,ভাংচুর অগ্নিসংযোগ আগৈলঝাড়ায় শতবর্ষী লক্ষ্মীদশহরা মেলা, গৈলা মাঠে হাজারো মানুষের ঢল বরিশালে সতীনের বিরুদ্ধে গৃহবধূকে মারধরের অভিযোগ, হাসপাতালে স্বামী-স্ত্রী আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সঞ্জয়।

সরকারি গৌরনদী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চল, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি গৌরনদী কলেজ রোভার স্কাউট ও গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের গার্লস গাইডের সহযোগিতায় সরকারি গৌরনদী কলেজ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম।

এ সময় উপস্থিত ছিলেন সরকারি গৌরনদী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নারায়ণ চন্দ্র ভুঁইয়ামালী, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিল্পী রানী দাস, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এস এম জুলফিকার, সংগঠনের উপদেষ্টা ডা. সমীর কুমার চাকলাদার, সহসাধারণ সম্পাদক আবদুছ ছালেক মামুন, প্রচার সম্পাদক পলাশ তালুকদার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন এবং সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তামিম।

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সবুজ ক্যাম্পাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com