
আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি মিন্টু সেরনিয়াবাতকে (৩৮) সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) সকালে গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের চাররাস্তা মোড় এলাকায় বাদশা মিয়ার দোকানের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তবে এ গ্রেপ্তারকে ঘিরে তাঁর পরিবারের পক্ষ থেকে ‘মব সন্ত্রাসের’ অভিযোগ তোলা হয়েছে। পরিবারের দাবি, মব সন্ত্রাসের মাধ্যমে মিন্টু সেরনিয়াবাতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, মিন্টু সেরনিয়াবাতের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।