1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াগাতীতে পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ পালানো আসামি গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াগাতীতে পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ পালানো আসামি গ্রেপ্তার বরগুনায় ডিবির অভিযানে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ বাকেরগঞ্জে দোয়া-মিলাদের মঞ্চে নৃত্য, ভাইরাল ভিডিওর পর বাকেরগঞ্জে অনুষ্ঠান বন্ধ বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ শাহজালাল ইসলামী ব্যাংকের সরকারি অর্থে নির্মিত স্কুল-মন্দিরের রাস্তার ইট রাতের আঁধারে উধাও, অভিযোগ পরিতোষের বিরুদ্ধে বোমাবাজি-সংঘর্ষের পর ভূরঘাটায় শান্তির বৈঠক, মিটল দুই পক্ষের বিরোধ রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন শাহজালাল বিমানবন্দরে পৃথক তিন অভিযান, ৬৭ ভরি স্বর্ণ, মোবাইল-ল্যাপটপ ও সিগারেটসহ আটক ৭ মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের করণীয় নিয়ে আগৈলঝাড়ায় মতবিনিময় উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে এসিল্যান্ড উম্মে সালমা’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

নড়াগাতীতে পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ পালানো আসামি গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

 

মোঃ বাবলু মল্লিক, নিজস্ব প্রতিনিধিঃ-

নড়াইলের নড়াগাতী থানায় পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি মাদক ব্যবসায়ী এসকেন শেখকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তার ভাই নয়ন শেখকেও গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার এসকেন শেখ নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পুটিমারী গ্রামের বাবুল শেখের ছেলে। তিনি নড়াগাতী থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানা গেছে।

জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি এসকেন শেখকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় নড়াগাতী থানা পুলিশের ওপর হামলা ও আঘাতের ঘটনা ঘটে। এ সুযোগে এসকেন শেখ হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে হ্যান্ডকাফ উদ্ধার করা হলেও তিনি আত্মগোপনে চলে যান।

পুলিশ সূত্রে জানা যায়, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় সিপিসি-০৩, যশোর ক্যাম্পের মেজর ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে এবং ভাটিয়াপাড়া ক্যাম্পের সহযোগিতায় এসআরবি-০৬-এর তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (৫ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা এলাকায় অভিযান চালিয়ে এসকেন শেখ ও তার ভাই সজল শেখকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাদের নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com