1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
২৭ বছর পর" এরশাদ শিকদারের ফাঁসির মামলার ২ নম্বর আসামি জয়নাল গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত  আগৈলঝাড়ায় পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গৌরনদীতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান ও খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। গৌরনদীতে ধর্ষণ মামলার বাদীকে আপসে রাজি করাতে চাপ, পাল্টা চাঁদাবাজির অভিযোগে ফাঁসানোর চেষ্টা বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা, মূল পরিকল্পনাকারী সুমন শিকদারকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮ বেতাগীতে স্কুলছাত্রীর দাঁত ভাঙার অভিযোগ, প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নতুন করে জীবন সাজানোর স্বপ্ন বুনছেন অনিকের পরিবার শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে রামপালে ছাত্রদল নেতা শোভনের উদ্যোগে সামাজিক সচেতনতামূলক নাটক ‘ন্যায় বিচার’ দাবদাহে তৃষ্ণার্তদের স্বস্তি, ইক্ষু শরবতে সেবা ও স্বাবলম্বিতার উদ্যোগ

২৭ বছর পর” এরশাদ শিকদারের ফাঁসির মামলার ২ নম্বর আসামি জয়নাল গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন খুলনার আলোচিত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদার (৫৫)। বর্তমানে তিনি গৌরনদী মডেল থানা পুলিশের কাস্টডিতে রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ ও এসআরবি-৮-এর যৌথ দল তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে সংশ্লিষ্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ জয়নাল সরদারকে গৌরনদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে তিনি গৌরনদী মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন। বিষয়টি গৌরনদী মডেল থানার ডিউটি অফিসার এসআই রফিক নিশ্চিত করেছেন।

জয়নাল সরদার বরিশালের গৌরনদী উপজেলার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। দীর্ঘদিন ধরে পরিচয় পরিবর্তন করে কখনো ভারতে, আবার কখনো কুয়েতে আত্মগোপনে ছিলেন বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে।

এসআরবি সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে খুলনার রূপসা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় জয়নালের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া লাশ গুমের অপরাধে তাকে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ওই মামলায় মোট আটজন এজাহারভুক্ত আসামি ছিলেন। তাদের মধ্যে এরশাদ শিকদার ছিলেন ১ নম্বর আসামি।

রায় ঘোষণার পর থেকেই জয়নাল দীর্ঘদিন পলাতক ছিলেন। অবশেষে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তার গ্রেপ্তারের খবরে গৌরনদীর বংকুরা গ্রামসহ স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com