1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াগাতীর কলাবাড়িয়ার দেশীয় অস্ত্রসহ নড়াইল কোর্ট চত্বর থেকে আটক - ১১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রহমতপুরে ডিবির অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক বরিশালে অচেতন যুবকের পরিচয় মিলেছে, পরিবারের কাছে ফিরছেন জাহিদ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় লণ্ডভণ্ড দুই বসতঘর, অল্পের জন্য রক্ষা পেলেন পরিবারের সদস্যরা বরিশালে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার সুজন সরকার বরিশাল বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনীতে চুরির চেষ্টা, দায়িত্ব পালনকালে আনসার সদস্যের ওপর হামলা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ বিস্ফোরণের পর রাজশাহীতে গোপনে চিকিৎসা নিচ্ছিলেন বোমা তৈরির কারিগর তেরখাদায় প্রতিবাদ সমাবেশে এস কে আজিজুল বারী হেলাল মাদারীপুরে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খুলনার তেরখাদায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ পালিত

নড়াগাতীর কলাবাড়িয়ার দেশীয় অস্ত্রসহ নড়াইল কোর্ট চত্বর থেকে আটক – ১১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলে একটি মামলায় হাজিরা দিতে এসে আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বার থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নড়াইল আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের এস্কেন্দার শেখ (৪৫), আমিনুর শিকদার (৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান (৫৫), সেকেন্দার আলী (৫৮), হাসানুর রহমান (৫৫), রিয়াজুল শিকদার (২৭), আরিফুল শেখ (২২), তারেক শেখ (৩২), জুলফিকার রহমান (৪০) ও শরিফুল মোল্যা (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ওই ব্যক্তিরা আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে রামদা, চাপাতি ও দা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার ১১ জন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com