1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের ডাসারে ৩০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন ভূঁইয়া গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে ৩০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন ভূঁইয়া গ্রেফতার নড়াগাতীর জয়নগরে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার গণসংযোগ, বিভিন্ন মোড়ে সুসজ্জিত তোরণ নড়াইলের শুক্তগ্রামে অবৈধ কয়লা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন ঝালকাঠিতে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে বরিশালে দুই দিনব্যাপী প্রশিক্ষণ বরিশালে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক বরিশাল বন্দর থানা ভবন নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন সাঈদ আহমেদের জন্মদিন, শুভেচ্ছায় সিক্ত সাঈদ আহমেদ, কৃতজ্ঞতা জানিয়ে চাইলেন দোয়া আগৈলঝাড়ার কয়েকটি গুচ্ছগ্রাম ঘিরে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পুলিশের সাঁড়াশি অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিনজন গ্রেফতার

মাদারীপুরের ডাসারে ৩০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন ভূঁইয়া গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদক, মাদারীপুরঃ-

​মাদারীপুরের ডাসারে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ হোসেন ভূইয়া নামের এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

​বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডাসার উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়াপাড়া বাজারসংলগ্ন দক্ষিণ ধুয়াসার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হোসেন ভূইয়া উপজেলার কাজিবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার বাসিন্দা বাবুল ভূইয়ার ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের একটি বড় চালান হাতবদল হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় ওত পাতে। পরে সন্দেহভাজন হিসেবে হোসেন ভূইয়াকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​এ ঘটনায় ডাসার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হবে বলে জানা যায়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে ডিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com