1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আওয়ামী লীগ আমলে গুম-খুন ও হয়রানির অভিযোগ তুলে যা বললেন জহির উদ্দিন স্বপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সুবর্ণজয়ন্তী ঘিরে উৎসবের প্রস্তুতি, আরডিএ চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন: গৌরনদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষ্যে রামপালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি এ্যান্ড সেলফ রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত  আগৈলঝাড়ায় ঘরের ভেতর রহস্যময় দুই কবর, প্রশাসনের হস্তক্ষেপে ভেঙে ফেললেন নির্মাতা তেরখাদায় ৪দলীয় ভলিবল টুর্নামেন্টে বুড়ি গাংনী ভলিবল দল চ্যাম্পিয়ন রামপালে নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত  আওয়ামী লীগের ১৭ বছরে সকল মন্ত্রনালয়ের টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে–স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত,, আগৈলঝাড়া গ্রাম পুলিশকে শক্তিশালী করতে বাইসাইকেল ও পোশাক বিতরণ

আওয়ামী লীগ আমলে গুম-খুন ও হয়রানির অভিযোগ তুলে যা বললেন জহির উদ্দিন স্বপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

 

এ.এস. মামুন, স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ সরকারের আমলে গুম, হত্যা ও রাজনৈতিক হয়রানির অভিযোগ তুলে বক্তব্য দিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার নগরবাড়ী গ্রামে শহিদ টিপু হাওলাদার এবং প্রয়াত বিএনপি নেতা আলাউদ্দিন হাওলাদারের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে অনেক মানুষ গুমের শিকার হয়েছেন। তাদের মধ্যে অনেকে এখনও নিখোঁজ; তারা জীবিত নাকি মৃত, সে বিষয়ে পরিবারগুলো নিশ্চিতভাবে জানতে পারেনি। এ ছাড়া তিনি দাবি করেন, ওই সময়ে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন এবং বিপুলসংখ্যক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “মাতৃতুল্য সাবেক প্রধানমন্ত্রীকে জেলে রেখে তিলে তিলে হত্যা করা হয়েছে।”

জহির উদ্দিন স্বপন বলেন, শহিদ টিপু হাওলাদারের মা মৃত্যুর আগে দেখে যেতে পেরেছেন—অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা যতই ক্ষমতাশালী হোক, তাদের আইনের আওতায় আনা হয়েছে এবং বিচারপ্রক্রিয়া চলছে। কোনো অপরাধই আইনের কাছে তামাদি হয় না বলেও মন্তব্য করেন তিনি।

পরে তিনি প্রয়াত নেতাদের কবর জিয়ারত করেন এবং তাঁদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

কবর জিয়ারত শেষে প্রয়াতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপজেলা বিএনপি ও স্থানীয় নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com