1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে অপরাধ দমনে পুলিশের ‘বিট’ তৎপরতা, নলচিড়া বাজারে জনতার সঙ্গে মতবিনিময় - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে অপরাধ দমনে পুলিশের ‘বিট’ তৎপরতা, নলচিড়া বাজারে জনতার সঙ্গে মতবিনিময় ঢাকা-বরিশাল মহাসড়ক যেন মৃত্যুফাঁদ—আর কত প্রাণ গেলে মিলবে নিরাপদ সড়ক? অবৈধ দখলমুক্ত ও খাল পরিচ্ছন্ন রাখতে গৌরনদীতে প্রশাসনের অভিযান; শিগগিরই টরকী-বাশাইল খাল খননের ঘোষণা। নড়াইলের মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ চক্ষু বিশেষজ্ঞ থেকে শহীদ বুদ্ধিজীবী: ডা. আলিম চৌধুরীর জীবনের আলো আগৈলঝাড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, কয়েক পরিবার বিদ্যুৎহীন দেবীগঞ্জে ৫ মাসের অন্তঃসত্ত্বা তরুণীর রহস্যজনক মৃত্যু,, মহাসড়কে ১০ ঘণ্টার ব্যবধানে দুই দুর্ঘটনা, প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের উপজেলা নির্বাহী অফিসার ও ইউআরটি সদস্যদের প্রকল্পের পেনড্রাইভ প্রদান চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—গৌরনদীর খাঞ্জাপুরে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা

গৌরনদীতে অপরাধ দমনে পুলিশের ‘বিট’ তৎপরতা, নলচিড়া বাজারে জনতার সঙ্গে মতবিনিময়

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সামাজিক অপরাধ প্রতিরোধে বরিশালের গৌরনদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টায় গৌরনদী মডেল থানার আয়োজনে উপজেলার নলচিড়া বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেলের নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন পুলিশ কর্মকর্তারা।

সমাবেশে যৌতুক, অনলাইন সাইবার প্রতারণা, নারী নির্যাতন, মাদক, চুরি-ডাকাতি, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

পুলিশ কর্মকর্তারা বলেন, ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’—এই লক্ষ্যকে সামনে রেখে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে যেকোনো অপরাধ বা অপরাধীর বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তারা।

সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com