1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
অপরাধ রুখতে শিক্ষার্থীদের নিয়ে গৌরনদীতে পুলিশের সচেতনতামূলক সভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বোদায় সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকের বৈধতা ও চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন মঠবাড়িয়ায় এসআরবি-৮-এর অভিযানে গ্রেপ্তার ১৫ মামলার আসামি, ডাকাত দলের সরদার দাবি মাদারীপু‌রে তাইজুল হত্যার ঘটনায় অর্ধশতাধিক বসতবাড়িতে হামলা,ভাংচুর অগ্নিসংযোগ আগৈলঝাড়ায় শতবর্ষী লক্ষ্মীদশহরা মেলা, গৈলা মাঠে হাজারো মানুষের ঢল বরিশালে সতীনের বিরুদ্ধে গৃহবধূকে মারধরের অভিযোগ, হাসপাতালে স্বামী-স্ত্রী আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সঞ্জয়। তেরখাদায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন-পুলিশের সমন্বিত উদ্যোগের তাগিদ দিলেন জেলা প্রশাসক গৌরনদীতে মানবিক সংগঠনের নতুন কমিটি, ইউএনওকে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযান, যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক কালকিনিতে গৃহবধূর গোসলের ভিডিও ধারন করে ব্ল্যাকমেইল”থানায় মামলা”অভিযুক্ত মানিক পলাতক

অপরাধ রুখতে শিক্ষার্থীদের নিয়ে গৌরনদীতে পুলিশের সচেতনতামূলক সভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং ও সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে বরিশালের গৌরনদীতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং’ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার মাহিলাড়া অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে গৌরনদী মডেল থানা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে অপরাধ প্রতিরোধ, আইন মেনে চলা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সভায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, মোবাইল ফোনের অপব্যবহার, সাইবার প্রতারণা, অনলাইন জুয়া, নারী নির্যাতন ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধের ক্ষতিকর দিক তুলে ধরা হয়। এসব অপরাধ থেকে নিজেদের দূরে রাখার পাশাপাশি সহপাঠী ও আশপাশের মানুষকে সচেতন করার আহ্বান জানানো হয়।

ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, “অপরাধ প্রতিরোধে শুধু পুলিশের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। শিক্ষার্থী, পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।” তিনি কোনো অপরাধ বা অনিয়মের তথ্য পেলে তা গোপন না রেখে পরিবার, শিক্ষক কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা সচেতন হলে সমাজে অপরাধের বিস্তার অনেকটাই কমিয়ে আনা সম্ভব। তাই শিক্ষাজীবন থেকেই আইন, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com