1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুর ছাড়ার ক্ষণে ফুলেল ভালোবাসায় সিক্ত এসিল্যান্ড মহেশ্বর মণ্ডল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদী পৌরসভায় ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান‘লোক দেখানো নয়, দীর্ঘমেয়াদি সমাধানই লক্ষ্য’—পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম ভাউলাগঞ্জ হাটে অতিরিক্ত টোল আদায়, ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা তেরখাদায় বাংলা QR সম্প্রচার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ কলমেই স্বপ্ন, মানুষের সেবায় পথচলা”—কবি ও সাংবাদিক আকাশ উজ্জামান শেখের জন্মদিন আজ গাঁজা-ইয়াবার বিরুদ্ধে আগৈলঝাড়ায় পুলিশের অভিযান, গ্রেফতার ৬ মাদারীপুরে পৃথক দুটি অভিযানে ৬০০ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার পাথর ও বিটুমিনের বদলে; ইটের খোয়া দিয়ে ঢাকা- বরিশাল মহাসড়ক সংস্কার বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ভাউলাগঞ্জ হাটে ফের অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরও মানা হয়নি নির্দেশনা

উজিরপুর ছাড়ার ক্ষণে ফুলেল ভালোবাসায় সিক্ত এসিল্যান্ড মহেশ্বর মণ্ডল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

উজিরপুর প্রতিনিধিঃ-

বদলির কারণে উজিরপুর ছাড়ার ক্ষণে স্থানীয়দের ফুলেল ভালোবাসায় সিক্ত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভালোবাসায় একপর্যায়ে চোখে জল এসে যায় তার।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ডে স্থানীয়দের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় তার সহধর্মিণীও উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক আচরণ ও ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহযোগিতার মাধ্যমে অল্প সময়েই মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেন মহেশ্বর মণ্ডল। তাই তার বদলির খবরে অনেকেই হতাশ হয়েছেন।

ইচলাদীবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পৌর যুবদলের আহ্বায়ক সাহাবুদ্দিন আকন সাবু, যুগ্ম আহ্বায়ক হাফিজ, স্থানীয় ব্যবসায়ী মো. হুমায়ুন মীর, মো. আজিজ ফকির, বিএনপি নেতা মো. ইব্রাহীম, মো. জাকির হোসেনসহ স্থানীয়রা।

স্থানীয়দের ভালোবাসায় আবেগাপ্লুত মহেশ্বর মণ্ডল উজিরপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপস্থিত সবার মধ্যে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com