
মো. হেমায়েত হোসেন খান,নিউজ ডেক্স মাদারিপুরঃ-
মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে অফিসার ফোর্সের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযান পরিচালনা কালে জেলার কালকিনি থানা ও মাদারীপুর সদর মডেল থানা এলাকা হতে ২৯০ (দুইশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে যানা যায়,মাদকদ্রব্য গোউদ্ধার বিশেষ অভিযান পরিচালনাকালে ০১।কালকিনি থানাধীন এনায়েতনগর এলাকার কামাল সরদার এর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামী এনায়েতনগর এলাকার এমদাদ সরদারের ছেলে তুহিন সরদার (৩৪) দখল হতে একশত নব্বই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদারীপুর সদর মডেল থানাধীন পৌর এলাকার ২নং ওয়ার্ডের বিসিক বাঁশহাটা খেয়াঘাট সংলগ্ন সজল টেলিকমের সামনে পাকা রাস্তার উপর হইতে কুকরাইল এলাকার মৃত্যু ফজলে শেখের ছেলে আলী শেখ (৫২) এর দখল হতে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।