1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বরের বদলি, হতাশ উজিরপুরবাসী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ভাউলাগঞ্জ হাটে ফের অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরও মানা হয়নি নির্দেশনা আগৈলঝাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আগৈলঝাড়া প্রেসক্লাবের দুই সাংবাদিককে বহিষ্কার করা হয়নি: সভাপতি উজিরপুর ছাড়ার ক্ষণে ফুলেল ভালোবাসায় সিক্ত এসিল্যান্ড মহেশ্বর মণ্ডল জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ র প্রথম বৈঠক অনুষ্ঠিত মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুইশত নব্বাই পিস ইয়াবাসহ গ্রেফতার-২ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান,দেশে আসলেই গ্রেফতার, মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উজিরপুরে ৭ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে ঢুকে ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ মোহনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান

ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বরের বদলি, হতাশ উজিরপুরবাসী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

মোঃ জুনায়েদ খান সিয়াম, নিজস্ব প্রতিনিধিঃ-

ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত কাজে দালালদের দৌরাত্ম্য কমানো ও সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে তার বিভিন্ন উদ্যোগ প্রশংসিত হলেও হঠাৎ বদলির খবরে হতাশ স্থানীয়রা।

২০২৫ সালের ২৫ আগস্ট উজিরপুরে এসিল্যান্ড হিসেবে যোগ দেন মহেশ্বর মণ্ডল। দায়িত্ব নেওয়ার পর থেকেই ভূমি সংক্রান্ত মামলা ও বিভিন্ন সমস্যা দ্রুত নিষ্পত্তিতে গুরুত্ব দেন তিনি। বিশেষ করে সেটেলমেন্ট এলাকায় দালালদের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থান নেওয়ায় কাঙ্ক্ষিত সেবা পেতে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে বলে জানান স্থানীয়রা।

ভূমি সেবার পাশাপাশি উজিরপুর পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন মহেশ্বর মণ্ডল। পৌরসভার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা ও রোডম্যাপ প্রণয়নেও ভূমিকা রাখেন তিনি।

স্থানীয়দের মতে, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনা এবং দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া ছিল তার কাজের অন্যতম বৈশিষ্ট্য। ফলে অল্প সময়েই তিনি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে সৎ, দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পান।

এদিকে মহেশ্বর মণ্ডলকে উজিরপুর থেকে খুলনায় বদলি করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ছিল তার উজিরপুরে শেষ কর্মদিবস। তার বদলির খবর ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

স্থানীয়দের অনেকেই তাকে সততার প্রতীক উল্লেখ করে বলেন, ভূমি সেবায় স্বচ্ছতা আনা এবং সাধারণ মানুষের হয়রানি কমাতে মহেশ্বর মণ্ডলের ভূমিকা ছিল প্রশংসনীয়। অল্প সময়ের মধ্যেই তার বদলি হওয়ায় ভূমি সংক্রান্ত সেবায় আবারও ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

স্বল্প সময়ের কর্মকাল হলেও কাজের মাধ্যমে উজিরপুরবাসীর মনে যে আস্থা তৈরি করেছেন, তার বদলির খবরে সেটিই যেন স্পষ্ট হয়ে উঠেছে। নতুন কর্মস্থল খুলনাতেও তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com