
মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-
মাদারীপুর জেলা গোয়েন্দা পূলিশ (ডিবি) বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সাড়াঁশি অভিযান পরিচালনা করে (৩১ আগস্ট ) মঙ্গলবার রাত ২২.৪৫ টার দিকে সদর থানাধীন রাজারচর এলাকার আরিফ চৌকিদারের মাছের ঘেরের পূর্ব পাড় থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা মাদারীপুর সদর থানার রাজাজারচর এলাকার লুৎফর চৌকিদারের ছেলে শামীম চৌকিদার (৩০) খোয়াজপুর টেকেরহাট এলাকার দেলোয়ার জমাদ্দার এর ছেলে,মো. রাব্বি জমাদ্দার (২৪)
অভিযানে গ্রেফতারকৃত আসামিদের দখল থেকে মোট ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের নির্মূলে জেলা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।