1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় মেহগনি বাগানে মিলল বিদেশি বন্দুক, উদ্ধার অস্ত্রের বিভিন্ন সরঞ্জাম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রহমতপুরে ডিবির অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক বরিশালে অচেতন যুবকের পরিচয় মিলেছে, পরিবারের কাছে ফিরছেন জাহিদ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় লণ্ডভণ্ড দুই বসতঘর, অল্পের জন্য রক্ষা পেলেন পরিবারের সদস্যরা বরিশালে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার সুজন সরকার বরিশাল বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনীতে চুরির চেষ্টা, দায়িত্ব পালনকালে আনসার সদস্যের ওপর হামলা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ বিস্ফোরণের পর রাজশাহীতে গোপনে চিকিৎসা নিচ্ছিলেন বোমা তৈরির কারিগর তেরখাদায় প্রতিবাদ সমাবেশে এস কে আজিজুল বারী হেলাল মাদারীপুরে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খুলনার তেরখাদায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ পালিত

কালিয়ায় মেহগনি বাগানে মিলল বিদেশি বন্দুক, উদ্ধার অস্ত্রের বিভিন্ন সরঞ্জাম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

 

মোঃ উজ্জ্বল শেখ স্টাফ রিপোর্টারঃ-

নড়াইলের কালিয়ায় মেহগনি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি একনালা বন্দুকসহ অস্ত্রের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের একটি মেহগনি বাগানে অভিযান চালায় কালিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয় ফজলুর রহমান ওরফে ফজলু মাস্টারের ছেলে শাহিন শেখের মেহগনি বাগানে অভিযান চালিয়ে বাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি একনালা বন্দুক উদ্ধার করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে অস্ত্রের বিভিন্ন অংশ ও সরঞ্জাম।

উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে—লম্বা ব্যারেল ১টি, বাট ১টি, বুশিং ৪টি, ধাতব সিলিন্ডার ৪টি, কালো বস্তু, মাজল ব্রেক ১টি, সেফটি প্লেট ১টি এবং স্ক্র্যাপ রিং ১ সেট।

তবে উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামগুলো কার এবং কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এসবের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মেহগনি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের ঘটনায় এলাকায় নানা আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অস্ত্রটির উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রেখেছে কালিয়া থানা পুলিশ।

সট- ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত কর্মকর্তা, কালিয়া থানা, নড়াইল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com