1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
অবশেষে মাদারীপুরে ৬২ কোটি টাকায় নির্মিত হতে যাচ্ছে আধুনিক ডাম্পিং স্টেশন, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তেরখাদা উপজেলায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহীর সীমান্তে অভিযান,বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডাসারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস পালিত দেবীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত,, গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন মাদক বিক্রিতে বাধা, চা দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ; ছিনতাই ৫৮ হাজার টাকা গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

অবশেষে মাদারীপুরে ৬২ কোটি টাকায় নির্মিত হতে যাচ্ছে আধুনিক ডাম্পিং স্টেশন,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

 

নাসির উদ্দিন লিটন, মাদারীপুরঃ-

মাদারীপুরে দেড়শত বছরের পুরনো প্রথম শ্রেণির পৌরসভার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি অবশেষে দূর হতে যাচ্ছে পৌরসভার ময়লা-আবর্জনার হাত থেকে রক্ষা পেতে দীর্ঘদিনের চরম দুর্ভোগ। মাদারীপুর পৌরবাসীর বহুল প্রতীক্ষিত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট (ডাম্পিং স্টেশন) নির্মাণের জন্য চূড়ান্তভাবে জায়গা নির্ধারণ করা হয়েছে। বর্জ্যে শোধনাগারের পাশাপাশি আড়িয়াল খাঁ নদের পাড়ে একটি দৃষ্টিনন্দন ইকোপার্কও নির্মাণ করা হবে।

শনিবার দুপুরে (৪ জুলাই) সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের ‘চর ব্রাহ্মমদী’ মৌজায় প্রকল্পের জন্য নির্ধারিত তিন একর জমি পরিদর্শনে যান মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান। এ সময় সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সাথে উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা যায়, প্রায় দেড়শো বছরের পুরনো প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও মাদারীপুরে এতদিন কোনো নির্দিষ্ট ডাম্পিং স্টেশন ছিল না। ফলে শহরের বাসা-বাড়ির ময়লা-আবর্জনা দীর্ঘদিন ধরে বাধ্য হয়ে বিভিন্ন সড়কের পাশে ফেলতে হতো।

এতে একদিকে যেমন চারদিকে দুর্গন্ধ ছড়াচ্ছিল, অন্যদিকে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছিলেন পৌরবাসী। জনসাধারণের এই চরম ভোগান্তির কথা চিন্তা করে সরকারি খাস জমিতে একটি স্থায়ী ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ।

ইতিমধ্যে মাদারীপুর জেলা প্রশাসন সাড়ে ৫ একর খাস জমি পৌরসভাকে মালিকানা হিসেবে বুঝিয়ে দিয়েছে। এর মধ্য থেকে প্রথম পর্যায়ে ৩ একর জমিতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট নির্মাণ করা হচ্ছে। পুরো প্রকল্পটিতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬২ কোটি টাকা।

শনিবার সংসদ সদস্যের উপস্থিতিতেই ডাম্পিং স্টেশনের জন্য নির্ধারিত জায়গাটি পরিমাপ করেন সার্ভেয়ার ও ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিমাপ শেষে নির্দিষ্ট সীমানায় খুঁটি গেড়ে লাল নিশানা টানিয়ে দেওয়া হয়, যার মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের আনুষ্ঠানিক মাঠ পর্যায়ের কাজ শুরু হলো।

জায়গা পরিদর্শন শেষে মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান বলেন, আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের পাশাপাশি চর ব্রাহ্মমদী এলাকার আড়িয়াল খাঁ নদের পাড়ে একটি আধুনিক ইকোপার্ক তৈরি করা হবে। এর ফলে একদিকে যেমন বর্জ্য সমস্যার স্থায়ী সমাধান হবে, অন্যদিকে সাধারণ মানুষ ও বিনোদন পিপাসুরা মুক্ত বাতাসে ঘুরে বেড়ানোর একটি চমৎকার জায়গা পাবেন। এ ছাড়া প্রকল্পটি পুরোপুরি চালু হলে এই অঞ্চলে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার প্রশাসক ও স্হানীয় সরকার বিভাগের উপ-সচিব মোছা. জেসমিন আক্তার বানু, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াদিয়া শাবাব, পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহম্মদ ফিরোজ ইলিয়াস এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com