1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তাড়াশে পৃথক ঘটনায় দুই যুবকের আত্মহত্যা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১:১২|
সংবাদ শিরোনামঃ
সেলিমা রহমান এমপি নির্বাচিত হওয়ায় জিয়া মঞ্চ বরিশাল জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক সুমন সরদারের নেতৃত্বে মিষ্টি বিতরণ মাদারীপুরে বিয়ের প্রলোভনে ডিভোর্সী নারীকে ধর্ষন”আদালতে মামলা”স্ত্রীর স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন,তথ্য ও সম্প্রচার মন্ত্রী  নওগাঁয় একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা লুটের উদ্দেশ্যেই হামলার সন্দেহ গৌরনদীতে মাদক বিক্রেতা জামিনে মুক্তি পেয়ে সাংবাদিককে হত্যার হুমকি গৌরনদীতে আদালতের নির্দেশ অমান্য করে পাকা বিল্ডিং নির্মান, বাঁধা দেয়ায় হুমকি। নড়াগাতীর চর বল্যাহাটীতে কুকুরকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা

তাড়াশে পৃথক ঘটনায় দুই যুবকের আত্মহত্যা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৪৫১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি,মোঃ শাহাবুদ্দীন সেলিম৷   সিরাজগঞ্জের তাড়াশে পৃথক ঘটনায় দুই যুবকের আত্মহত্যা করেছেন। রোববার (১ অ‌ক্টোবর) সকালে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- রবিউল করিম (১৮) উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভিকমপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে এবং সবুজ মুন্সী (২০) সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামের মৃত শফিকুল মুন্সীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে রবিউল করিম (১৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ওই যুবক গত আগস্ট মাসে বিয়ে করেন। আর বিয়ের পর শারীরিক অক্ষমতার কারণে স্বামী স্ত্রীতে টানাপড়েনের সৃষ্টি হয়। পরবর্তীতে রাগ অভিমানে ওই যুবক আত্মহত্যা করেন।

অপরদিকে, একই দিন রাতে সবুজ মুন্সীর (২০) সাথে তার স্ত্রীর সাথে ঝগড়া হয়। পরে রাতে তারা ঘুমিয়ে যায়। পরে শেষ রাতের দিকে স্ত্রীর উপর অভিমান করে সবুজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় পৃথক দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com