1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২১|
সংবাদ শিরোনামঃ
সংসদে বাজেট অধিবেশন উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে মাদারীপুরের শিক্ষার্থীদের সাক্ষাৎ দিনের আলোর বদলে রাতের ঢালাই; ২১ লাখ টাকার সড়ক নির্মাণে তদারকি নিয়ে প্রশ্ন,, নড়াইলে মৎস্য কর্মকর্তাকে মারধর ও কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, থানায় মামলা আসন্ন পৌরসভা নির্বাচনে, গৌরনদী’র পৌর সংরক্ষিত কাউন্সিলর ৭,৮,৯ ওর্য়াডে আলোচনায় ওজুফা নাসির হাতের স্পর্শেই উঠে যাচ্ছে কার্পেটিং আগৈলঝাড়ায় সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তে যাচ্ছে এলজিইডি লোডশেডিং ইস্যুতে গুজব-উসকানি ও বিশৃঙ্খলা এড়াতে ডিজিএমের আহ্বান রাজশাহীর চন্দ্রিমা থানায় এক পরিবারের ওপর হামলার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেবীগঞ্জে ৩ লাখ ২০ হাজার টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, কালভার্ট ছাড়া রাস্তা-মন্দির সংস্কারের কাজ নেই। কালিয়ায় স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত ডাসারে আইন-শৃঙ্খলা সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা।

কালিয়ায় স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) উপজেলা প্রশাসন, কালিয়া এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব ইশরাত জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম। এছাড়া উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রাবন্তী বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, উদ্ভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সেমিনারে স্থানীয়ভাবে উদ্ভাবিত বিভিন্ন লাগসই প্রযুক্তি প্রদর্শন করা হয় এবং এসব প্রযুক্তির কার্যকারিতা, ব্যবহার ও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত প্রযুক্তির প্রচার-প্রসার, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা স্থানীয় উদ্ভাবনকে উৎসাহিত করার পাশাপাশি প্রযুক্তিনির্ভর উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com