1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
অবৈধ বালু উত্তোলনে জিরো টলারেন্স, বারইপাড়া সেতুর কাজেও কঠোর নজরদারি এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড আগৈলঝাড়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার-১ উজিরপুরে চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা বরিশাল বুখাইনগরে অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বরিশাল আদালত ভবনের, সপ্তম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু। রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ গৌরনদীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত প্রধানমন্ত্রীর সম্মাননা পাওয়া শিক্ষক রমণী কান্ত বেপারীকে সংবর্ধনা দিলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন করেন জহির উদ্দিন স্বপন এমপি পঞ্চগড়ে রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা কারাগারে

অবৈধ বালু উত্তোলনে জিরো টলারেন্স, বারইপাড়া সেতুর কাজেও কঠোর নজরদারি এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়ইল প্রতিনিধিঃ-

নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম শনিবার (২৭ জুন) কালিয়া উপজেলায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন করেন। কর্মসূচির অংশ হিসেবে তিনি নদীভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন, বারইপাড়া সেতুর নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং কালিয়া ও নড়াগাতী থানার বিভিন্ন সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
নদীভাঙন এলাকা পরিদর্শনকালে তিনি বলেন,

“অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এমনকি আমার নিকটতম ব্যক্তি বা দলের কোনো নেতাকর্মী জড়িত থাকলেও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি জানান, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীভাঙন বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের বসতভিটা ও কৃষিজমি হুমকির মুখে পড়ছে। এ বিষয়ে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরে তিনি বারইপাড়া সেতুর নির্মাণকাজ পরিদর্শন করে প্রকৌশলী, ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সেতুর গুণগত মান নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ না করার কঠোর নির্দেশনা দেন এবং দ্রুত উদ্বোধনের লক্ষ্যে মানসম্মতভাবে কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি কালিয়া ও নড়াগাতী থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের চলমান উন্নয়ন কাজও পরিদর্শন করেন। সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের সঙ্গে কথা বলে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। দিনব্যাপী এসব উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি ব্যস্ত সময় অতিবাহিত করেন।দিনব্যাপী পরিদর্শনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com