1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদকমুক্ত ও উন্নয়নসমৃদ্ধ পহরডাঙ্গা গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রত্যাশী আলহাজ্ব ঠাকুর আবুল আজম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দুর্গাপূজার নিরাপত্তায় রাজশাহীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ২ প্লাটুন রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও সুশাসন প্রতিষ্ঠা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে দেবী দুর্গার আদর্শ শারদীয় দুর্গাপূজায় পামুলীতে বস্ত্র বিতরণ করলেন আবুল বাশার প্রধান,, কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে…জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিলস প্রশিক্ষণ সম্পন্ন দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত,, ৭২ ঘণ্টার অভিযানে পটুয়াখালীর হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস গ্রেপ্তার বান্দরবানে নিখোঁজ ৩ স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

মাদকমুক্ত ও উন্নয়নসমৃদ্ধ পহরডাঙ্গা গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রত্যাশী আলহাজ্ব ঠাকুর আবুল আজম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধিঃ-

আসন্ন ১০ নং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রত্যাশী প্রবীণ নেতা ও গরিব-দুঃখী মানুষের বন্ধু আলহাজ্ব ঠাকুর আবুল আজমকে ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা বাড়ছে।

দীর্ঘদিন ধরে তিনি পহরডাঙ্গা, সরসপুর, কচুয়াডাঙ্গা, পাখিমারা, বল্লাহাটি, বাগুডাঙ্গা, মূলশ্রী, চাপাইল, চর মধুপুর ও চর আস্তাইল গ্রামের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয়দের মতে, তৃণমূল মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ও গ্রহণযোগ্যতা রয়েছে।

আলহাজ্ব ঠাকুর আবুল আজম বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে একটি আধুনিক, নিরাপদ ও উন্নয়নসমৃদ্ধ মডেল ইউনিয়নে রূপান্তর করবেন। বিশেষ করে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, “যুবসমাজই একটি ইউনিয়নের সবচেয়ে বড় শক্তি। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় অনেকটাই কমে আসবে। আমি এমন একটি পহরডাঙ্গা ইউনিয়ন গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি মানুষ সমান সুযোগ ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারবেন।”

স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচিত জনপ্রতিনিধি এলাকার সমস্যা চিহ্নিত করে কার্যকর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবেন এবং ইউনিয়নের সার্বিক অগ্রগতিতে ভূমিকা রাখবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com