1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ‘আপন চানাচুর’ উৎপাদনের অভিযোগ, মালিকের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১১:৪৬|
সংবাদ শিরোনামঃ
সার সংকটও থামাতে পারেনি কৃষকের লক্ষ্য দেবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ‘আপন চানাচুর’ উৎপাদনের অভিযোগ, মালিকের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ অবৈধ বালু উত্তোলনে জিরো টলারেন্স, বারইপাড়া সেতুর কাজেও কঠোর নজরদারি এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম মাদকরোধে সমন্বিত উদ্যোগের প্রয়োজন – সাংবাদিক সোয়েব সিকদার নড়াইল জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের ৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা নড়াগাতী থানার কোথাও কোনো সড়কের কাজ অসমাপ্ত থাকবে না – বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন আশুরা: ত্যাগ, সত্য ও ধৈর্যের অনন্য শিক্ষা মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার। উজিরপুরে কৃষকের জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে অভিযোগ

দেবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ‘আপন চানাচুর’ উৎপাদনের অভিযোগ, মালিকের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার লক্ষীনারায়ণী এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ‘আপন চানাচুর’ উৎপাদনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, কারখানাটি খোলামেলা পরিবেশে পরিচালিত হচ্ছে এবং এর পাশেই রয়েছে গোয়ালঘর।

ফলে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধের মধ্যেই খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, এমন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ‘আপন চানাচুর’ কারখানার মালিক কুদ্দুস আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “তোমরা আমার কিছুই করতে পারবে না, ওপর লেভেলে আমার হাত আছে।”
তবে মালিকের এই বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এলাকাবাসীর দাবি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন নিশ্চিত করা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com