1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পঞ্চগড়ে পুলিশ ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কালিয়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন ডাসারের বালিগ্রামে চার মৌজার ঐক্য: চেয়ারম্যান প্রার্থী হিসেবে কামাল উদ্দিন আহাদ মোল্লার নাম ঘোষণা তানোরে ওয়াল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। কালিয়ায় পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস লেনদেন ও QR কোড সচেতনতা কার্যক্রম মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ খুলনার তেরখাদায় হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও মতবিনিময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ার কৃতি সন্তান মুকুল কুমার বাড়ৈ

পঞ্চগড়ে পুলিশ ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে পঞ্চগড়ে দ্বিতীয় দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। সোমবার (২২ জুন) পঞ্চগড় পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের ব্যবস্থাপনায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে ১৬০০ মিটার দৌড়, লং জাম্প ও হাই জাম্প অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের শারীরিক যোগ্যতা মূল্যায়ন করা হয়।নিয়োগ কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন পঞ্চগড়ের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ আবু সাইম।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, মেডিকেল বোর্ডের সদস্য এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।দিনের কার্যক্রম শেষে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান পুলিশ সুপার। তিনি বলেন, নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।তিনি প্রার্থীদের সতর্ক করে বলেন, চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি বা মধ্যস্থতাকারীর সঙ্গে আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। কোনো ধরনের প্রলোভনে না পড়ে শুধুমাত্র নিজের মেধা ও যোগ্যতার ওপর নির্ভর করার আহ্বান জানান তিনি।

এদিকে দ্বিতীয় দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামীকাল অনুষ্ঠিতব্য তৃতীয় দিনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য সকাল ৮টায় পঞ্চগড় পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, সম্পূর্ণ স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মেধাভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com