1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ২:০০|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ,, কালকিনিতে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধু ধর্ষনের চেষ্টার অভিযোগ। গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত নড়াগাতীতে কবরস্থানে মাটি ভরাট শুরু, মানবিক কর্মযজ্ঞে প্রসংশায় ভাসছে মুলশ্রী যুবসমাজ পঞ্চগড়ে পুলিশ ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন পানিপাড়ায় দেশের প্রথম ও একমাত্র ‘ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ও অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবা নিহত গৌরনদীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে বটতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টা ৪৩ মিনিটের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের খাঞ্জাপুর কাপালি বাড়ি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন খাঞ্জাপুর  ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী মো.সোহেল (২৮)। তিনি  শামসুল হক ফকিরের ছেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, গৌরনদী সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী তাজকিয়া পরিবহন মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধারকর্মীরা নিহতের মরদেহ উদ্ধার করে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম পুলিশ পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com