1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে ৬৫ বছরের বৃদ্ধ কর্তৃক ৩ বছরের এক শিশু কন্যা ধর্ষিতা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১:৫৭|
সংবাদ শিরোনামঃ
বিশ্ব শরণার্থী দিবস ২০২৬: নিরাপত্তা, মর্যাদা ও ফিরে পাওয়ার অপেক্ষায় কোটি মানুষের জীবন বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ পিআইবিতে পলিটিক্যাল রিপোর্টারদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু গৌরনদীতে ৬৫ বছরের বৃদ্ধ কর্তৃক ৩ বছরের এক শিশু কন্যা ধর্ষিতা কালিয়ার কলাবাড়িয়া পশ্চিমপাড় সড়কের নির্মাণকাজের শুভ উদ্বোধন কালিয়া প্রেসক্লাবের সহ-অর্থ সম্পাদক কাউসার মোল্লার শারীরিক অবস্থার উন্নতি, দোয়া কামনা নড়াইলের কালিয়ায় ঈমন মটরসে অগ্নিকাণ্ড, ৭ মোটরসাইকেল ভস্মীভূত রাজশাহীতে সত্য কথা বলায় কুখ্যাত প্রতারক ও মাদক কারবারিদের হুমকির মুখে সম্পাদক সোহেল মাহবুব ফিরে দেখা সাংবাদিকতার সোনালি দিনগুলো নড়াইলের কালিয়ায় নলিয়া নদীতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

গৌরনদীতে ৬৫ বছরের বৃদ্ধ কর্তৃক ৩ বছরের এক শিশু কন্যা ধর্ষিতা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

 

এ,এস,মামুন, স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের গৌরনদীতে ৬৫ বছরের বৃদ্ধ কর্তৃক ৩ বছরের এক শিশু কন্যা ধর্ষিতা হয়েছে।শুক্রবার আছরের পরে উপজেলার বাউরগাতি গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গ্রামের কলেজ ছাত্র রায়হান মীর জানান, শুক্রবার বিকালে ৫টা ৩০ মিনিট পরে প্রতিবেশী মৃত আজাহার শিকদারের ছেলে জালাল শিকদার (৬৫) তার প্রতিবেশী এক শিশু কন্যা (০৩)কে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে নিজ বসত ঘরের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণ করে। ধর্ষকের একাধিক বিয়ে থাকলেও বর্তমানে তার ঘরে কোন স্ত্রী নেই। ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত ধর্ষক গা-ঢাকা দিয়েছে।

গৌরনদী উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ তৌকির আহমেদ জানান, শিশু কন্যাটির যৌনাঙ্গ ফোলা ও রক্তাক্ত অবস্থায় নিয়ে স্বজনরা ওইদিন গভীর রাতে হাসপাতালে নিয়ে আসে। উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার বিকেলে ধর্ষিতা শিশুর চাচি পাখি বেগম জানান, ধর্ষিতাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে ওই মেডিকেলে ধর্ষিতার মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে।

ধর্ষণ ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসির দায়িত্বে থাকা এস আই মোঃ ফিরোজ আলম জানান, ঘটনার খবর পেয়ে ওই রাতেই আমি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। সেখানে গিয়ে দেখি ধর্ষিতাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ধর্ষককে আটকে রাখা হয়েছে বলে খবর পেয়ে আমি ওইরাত ৪টার দিকে ঘটনাস্থলে যাই। তখন বাড়ির লোকজন জানায় ধর্ষক পালিয়ে গেছে। তবে এই ঘটনায় মামলা দায়েরের জন্য এখন পর্যন্ত কেউ থানায় যোগাযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com