
নড়াইল প্রতিনিধিঃ-
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৪নং মাউলী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহাগ শেখ। একই সঙ্গে তিনি জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,“ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। পবিত্র এই ঈদের আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই কামনা করি।”
মোঃ সোহাগ শেখ ০৩ নং ওয়ার্ডের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি নড়াগাতী থানা বিএনপি শাখার ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং মাউলী ইউনিয়ন বিএনপি শাখার সিনিয়র সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, “সকলের সহযোগিতা, দোয়া ও ভালোবাসা নিয়েই একটি সুন্দর, আধুনিক ও উন্নত মাউলী ইউনিয়ন গড়ে তুলতে চাই। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক।
উল্লেখ্য, মোঃ সোহাগ শেখ একটি রাজনৈতিক ও সমাজসেবামূলক পরিবার থেকে উঠে এসেছেন। তার পিতা মরহুম হাজী রাজা মিয়া শেখ ছিলেন এলাকার একজন জনপ্রিয় ও সম্মানিত মেম্বার। তার মাতা হাজী সাহিদাও মাউলী ইউনিয়নের একজন সফল ও স্বনামধন্য মেম্বার হিসেবে দীর্ঘদিন মানুষের সেবা করেছেন। তাদের পরিবার দীর্ঘদিন ধরে সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিল।