1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে গৌরনদী প্রেসক্লাবে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| বিকাল ৫:৩০|
সংবাদ শিরোনামঃ
গৌরনদী শিশু একাডেমির ২য় রাউন্ডে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত  কালকিনিতে নদী ভাঙ্গন রোধে কাজ করছে সরকার-মাদারীপুর-৩ আসনের এমপি খোকন তালুকদার” আধ্যাত্মিক সাধনা, লোকসংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য মিলনস্থল, নড়াইলের ঐতিহাসিক তারাপুর দরগা শরীফ উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল, পরিবেশ দূষণে অতিষ্ঠ এলাকাবাসী নড়াইলের নড়াগাতীতে রোটারি (ইউনিটি ফর গুড) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর তাওহীদের সাফল্য, ৯ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় কালিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত কালিয়ার অসুস্থ জামায়াত নেতা লিয়াকত আলী খান ঢাকায় চিকিৎসাধীন, স্ত্রীরও অস্ত্রোপচার সম্পন্ন গৌরনদীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক

বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে গৌরনদী প্রেসক্লাবে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী বরিশাল প্রতিনিধিঃ-

“সত্যের পক্ষে কলম ধরো, ন্যায়ের পথে আলো জ্বালো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। হানিফ সরদারের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া ও খন্দকার মনিরুজ্জামান, মনীষ বিশ্বাস, আমিন মোল্লাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিটন খান।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকালে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গৌরনদীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা একটি স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম গড়ে তোলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com