1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৩:৩৯|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক (হ্যাপি)-এর জন্মদিন পালিত,,

গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদী উপজেলার টরকী নীলখোলা ব্রিজে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি পণ্যবাহী ট্রাক ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে গেছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি বরিশাল থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ট্রাকটিতে প্রায় ২০ টন একটি কোম্পানির মাছের খাদ্য (ফিড) বোঝাই ছিল। পথিমধ্যে টরকী নীলখোলা ব্রিজে পৌঁছালে হঠাৎ ট্রাকটির সামনের চাকার নাগাল (অ্যাক্সেল) ছিঁড়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে খাদে পড়ে যায়।

তবে সৌভাগ্যক্রমে এ দুর্ঘটনায় ট্রাক চালক গুরুতর আহত হননি। জানা গেছে, দুর্ঘটনার সময় ট্রাকে কোনো হেল্পার ছিল না, চালক একাই গাড়ি চালাচ্ছিলেন।

এ ঘটনায় ব্রিজের রেলিংয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজটির রেলিং দ্রুত সংস্কার না করা হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com