1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহী সিটি হাট ইজারায় রাসিকের সাত কোটি টাকা গচ্ছা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৭:৫৫|
সংবাদ শিরোনামঃ
সংসদে বাজেট অধিবেশন উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে মাদারীপুরের শিক্ষার্থীদের সাক্ষাৎ দিনের আলোর বদলে রাতের ঢালাই; ২১ লাখ টাকার সড়ক নির্মাণে তদারকি নিয়ে প্রশ্ন,, নড়াইলে মৎস্য কর্মকর্তাকে মারধর ও কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, থানায় মামলা আসন্ন পৌরসভা নির্বাচনে, গৌরনদী’র পৌর সংরক্ষিত কাউন্সিলর ৭,৮,৯ ওর্য়াডে আলোচনায় ওজুফা নাসির হাতের স্পর্শেই উঠে যাচ্ছে কার্পেটিং আগৈলঝাড়ায় সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তে যাচ্ছে এলজিইডি লোডশেডিং ইস্যুতে গুজব-উসকানি ও বিশৃঙ্খলা এড়াতে ডিজিএমের আহ্বান রাজশাহীর চন্দ্রিমা থানায় এক পরিবারের ওপর হামলার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেবীগঞ্জে ৩ লাখ ২০ হাজার টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, কালভার্ট ছাড়া রাস্তা-মন্দির সংস্কারের কাজ নেই। কালিয়ায় স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত ডাসারে আইন-শৃঙ্খলা সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা।

রাজশাহী সিটি হাট ইজারায় রাসিকের সাত কোটি টাকা গচ্ছা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৮৯ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ গবাদি-পশুর হাট সিটি হাটের ইজারা প্রক্রিয়াকে কেন্দ্র করে নিয়ন্ত্রণহীনতার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুসারে, হাটটির ইজারা মূল্য অর্ধেক নির্ধারণের কারণে রাজশাহী সিটি করপোরেশনের প্রায় সাত কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।রাজশাহী পর্যটন

সূত্র জানায়, গত বছর (১৪৩২ হিজরি) হাটটি প্রায় ১৪ কোটি টাকায় ইজারা দেওয়া হয়েছিল। তবে এবার (১৪৩৩ হিজরি) কর্তৃপক্ষ ইজারার বিধিমালা অনুসরণ না করে সরকারি মূল্য মাত্র ৭ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা নির্ধারণ করে। অভিযোগ, সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে ইজারাদারদের যোগসাজোশে এই অস্বাভাবিক মূল্য নির্ধারণ করে হাট ইজারা দেওয়া হয়েছে।

এ বছর হাট ইজারা পেয়েছেন ব্যবসায়ী শওকত আলী। তিনি জানান, এবারের ইজারায় মোট পাঁচজন অংশগ্রহণ করেছিলেন এবং তিনি সর্বোচ্চ দরদাতা হিসেবে সাত কোটি ৪০ লাখ টাকা মূল্য দেন। শওকত আলী আরও বলেন, “আমরা সর্বোচ্চ মূল্য দিয়েছি। এর আগে কয়েক বছর হাটটি অনেক কম মূল্যে ইজারা দেওয়া হয়েছিল। গত বছর ইজারা মূল্য কিছুটা বেশি ছিল। এবার সিটি করপোরেশনের নির্ধারিত মূল্যের সঙ্গে সামজস্য হয়েছে।”

রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোল মন্তব্য করেন, “বর্তমান মূল্যে হাট ইজারা দেওয়ায় সরকার শুধু রাজস্বই হারায়নি, এতে রাজশাহীর উন্নয়ন ব্যাহত হবে। সাধারণ মানুষও এর প্রভাব ভোগ করবে।”

বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের সাবেক প্রশাসক ড. আ ন ম বজলুর রশীদ দাবি করেন, “তিন বছরের ইজারা মূল্যের গড় হিসাব করে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ দরদাতাকে হাট ইজারা দেওয়া হয়েছে। এখানে কোনো নিয়মের ব্যর্থতা ঘটেনি।”

হাট ইজারার এই বিতর্কে স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে চরম ভিন্নমত লক্ষ্য করা গেছে। সাধারণ ক্রেতা ও হাট পার্শ্ববর্তী ব্যবসায়ীরা উদ্বিগ্ন যে, হঠাৎ করে এমন বড় অঙ্কের রাজস্ব ক্ষতি স্থানীয় বাজার ও রাজশাহীর অর্থনৈতিক উন্নয়নে প্রভাব ফেলতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com