1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহী মোহনপুরে উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের প্রশিক্ষণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
অভিবাসীদের মনোজগত দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী উজিরপুরে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে শিক্ষকের মাথায়, আতঙ্কে শ্রেণিকক্ষ ছাড়ল শিক্ষার্থীরা রামপালে ৫২ শিশুর পুনরায় বিদ্যালয়মুখীতে ওয়ার্ল্ড ভিশনের আনন্দ উদযাপন মাদারীপুরে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াছিনসহ ৩ জন গ্রেফতার মাদারীপুরে অস্ত্র ও ইয়াবা উদ্ধার”পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয় কে খুঁজছে পুলিশ আগৈলঝাড়ায় রাতের আঁধারে ফলের বাগানের ৫ শতাধিক গাছ কাটার অভিযোগ মাদারীপুরের ডাসার ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা গোদাগাড়ীতে ৪০০ বোতল ‘এসকাফ’ উদ্ধারের দাবি, পুলিশের ঘুষ বাণিজ্য, নাটক সাজানো ও এএসআই মাহবুবের দিকে আঙুল গৌরনদীর টরকীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হাটু পর্যন্ত ফ্লোরে ঝুলন্ত লাশ উদ্ধার। বিচারহীনতার ৯৬ ঘণ্টা: উল্টো মিথ্যা মামলার শিকার হয়ে প্রধানমন্ত্রীর দ্বারে ভুক্তভোগী সাংবাদিক মায়ের আকুতি

রাজশাহী মোহনপুরে উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের প্রশিক্ষণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় আজ ১২ মার্চ ২০২৬ তারিখে উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। লাইট হাউজ কর্তৃক বাস্তবায়িত “নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা” প্রকল্পের সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করা

সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) নাগরিকতা প্রোগ্রাম, সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইইউ এর অর্থায়নে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার। তিনি লাইট হাউজের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং বলেন, সাধারণ মানুষ যাতে সহজে আইনগত সহায়তা পেতে পারে সে লক্ষ্যে লাইট হাউজ মাঠ পর্যায়ে সচেতনতা সৃষ্টি, কেস রেফারেল এবং আইনগত সহায়তা প্রার্থীদের যাতায়াতের সুযোগ তৈরি করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি ভবিষ্যতেও এ কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম বলেন, উপজেলা পর্যায়ে যে কোনো একজন কর্মকর্তাকে ফোকাল পার্সন করে কাজটি পরিচালনা করলে কার্যক্রমটি আরও বেশি ফলপ্রসূ হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আখতার হোসেন বলেন, সাধারণ মানুষের আইনগত সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে লাইট হাউজের কার্যক্রম প্রশংসনয় এবং এই কার্যক্রম অব্যাহত রাখতে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রশিক্ষণটি পরিচালনা করেন নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্পের অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং কোঅর্ডিনেটর সিদ্দিকুল আলম মামুন। তাকে সার্বিক সহযোগিতা করেন উপজেলা সমন্বয়কারী হেমন্তি পাল। দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলা লিগ্যাল এইড কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। কমিটির সদস্যদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয় এবং সাধারণ মানুষের আইনগত অধিকার প্রাপ্তির ক্ষেত্রে কমিটির সদস্যরা তাদের যথাযথ ভূমিকা পালন করবেন এ বিষয়ে তাদেরকে আহ্বান জানানো হয়

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com