1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় মতবিনিময় সভায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
চক্ষু বিশেষজ্ঞ থেকে শহীদ বুদ্ধিজীবী: ডা. আলিম চৌধুরীর জীবনের আলো আগৈলঝাড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, কয়েক পরিবার বিদ্যুৎহীন দেবীগঞ্জে ৫ মাসের অন্তঃসত্ত্বা তরুণীর রহস্যজনক মৃত্যু,, মহাসড়কে ১০ ঘণ্টার ব্যবধানে দুই দুর্ঘটনা, প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের উপজেলা নির্বাহী অফিসার ও ইউআরটি সদস্যদের প্রকল্পের পেনড্রাইভ প্রদান চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—গৌরনদীর খাঞ্জাপুরে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা মাদকবিরোধী অভিযানে সরগরম এয়ারপোর্ট থানা, গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের আকস্মিক তল্লাশি কালকিনিতে সাংবাদিকের ওপর হামলা, স্বাধীন সাংবাদিকতায় আঘাত—দোষীদের গ্রেপ্তারের দাবি” ভোলায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ: গৌরনদীতে ১৫ হাজার চারা বিতরণের উদ্যোগ

কালিয়ায় মতবিনিময় সভায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫৫ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়ায় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন নড়াইল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মারোয়া ভবন চত্বরে উপজেলা ও পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সর্বস্তরের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও পুষ্পমাল্য প্রদান করেন।

সভায় বক্তব্য দিতে গিয়ে সাংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “কে ভোট দিয়েছে, কে দেয়নি—এটা মুখ্য বিষয় নয়। আমি এখন সকলের এমপি।” তিনি আরও বলেন, দলের নাম ব্যবহার করে যারা মাদক ও চাঁদাবাজিতে লিপ্ত থাকবে, তাদের আওয়ামী লীগের দোসর মনে করে দল থেকে বহিষ্কার করা হবে। তাঁর নির্বাচনী এলাকায় মাদক ও চাঁদাবাজের কোনো স্থান নেই বলেও তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। এছাড়া সদ্য সমাপ্ত নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের অবদান স্বীকার করে তিনি বলেন, “কোনো সংখ্যালঘুর শরীরে নখের আচড় পড়লেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আসজাদুর রহমান, সাধারণ সম্পাদক স. ম. ওহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আর্মস্ট্রং, হেমায়েত হোসেন হিমু, আলহাজ্ব কোবাদ সিকদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com