1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থী কলস প্রতিকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে,আহত-১০ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৮:৪৬|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ,, কালকিনিতে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধু ধর্ষনের চেষ্টার অভিযোগ। গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত নড়াগাতীতে কবরস্থানে মাটি ভরাট শুরু, মানবিক কর্মযজ্ঞে প্রসংশায় ভাসছে মুলশ্রী যুবসমাজ পঞ্চগড়ে পুলিশ ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন পানিপাড়ায় দেশের প্রথম ও একমাত্র ‘ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ও অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবা নিহত গৌরনদীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

মাদারীপুরে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থী কলস প্রতিকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে,আহত-১০

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৩৫ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া সমার্থক ও স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।

বুধবার (০৪ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালির বাজারে স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যর কলস প্রতিকের নির্বাচনী গণসংযোগকালে এ হামলার ঘটনা ঘটে। হামালয় আহতরা হলেন, বেল্লাল বেপারি,এ্যাডভোকেট মহিদুল মাতুব্বর সহ অজ্ঞাত নামা ৮ জন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে মাদারীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য তার সমর্থকদের নিয়ে কালিরবাজার এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় বিএনপির মনোনীত প্রার্থী জাহান আলী মিয়া (ধানের শীষ প্রতীক) এর সমর্থকরা মুখোমুখি অবস্থানে নিয়ে নিজ নিজ প্রতিকের স্লোগান দিলে উত্তেজনার সৃষ্টি হয়।

প্রথমে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুগ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের ১০ জন আহত হয়। হামলার ঘটনায় আহত একজনকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে বাকিদেরকে মাদারীপুর জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা যায়।

এঘটনার পর থেকে কালিরবাজার ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী,র‍্যাব এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে ধানের শীষ প্রতীকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করে জানান,স্বতন্ত্র প্রার্থী কলস মার্কা কর্মিরা আমাদের নির্বাচনী ক্যাম ভাঙচুর করে এবং আমাদের প্রার্থী ধানের শীষের প্রতীকের ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলেছে।

এ ঘটনায় স্বতন্ত্র কলস মার্কা প্রতিকের প্রার্থী মিল্টন বৈদ্য উল্টো ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন,তারা আমাদের কর্মী ও আমার উপর হামলা করেছে এবং আমার অবস্থান ভালো হওয়ায় এই হামলার ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার আমি সঠিক বিচার চাই।

এবিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে সংঘর্ষের স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com