1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইল-১ আসনে বাড়ছে নির্বাচনী তৎপরতা নড়াগাতী–কালিয়াজুড়ে প্রচারণায় মুখর জনপদ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন উজিরপুরে ভক্তি ও উৎসবের আবহে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন মূল অপরাধীদের অপকর্ম ঢাকতে ভুয়া সাংবাদিক সম্মেলন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের বীরত্বগাথা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে’ কাজের প্রলোভনে পাচার, থাইল্যান্ডে নির্যাতন; মালয়েশিয়ায় অসুস্থ জনি নড়াইলের নড়াগাতীতে ফিরলেন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী দুই বছর পর রিংয়ে কালিয়ার প্রকৌশলী ফাহাদ কিকবক্সিংয়ে প্রত্যাবর্তন, লক্ষ্য নিয়মিত প্রতিযোগিতায় ফেরা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১

নড়াইল-১ আসনে বাড়ছে নির্বাচনী তৎপরতা নড়াগাতী–কালিয়াজুড়ে প্রচারণায় মুখর জনপদ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২৫৯ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া, নড়াইলঃ-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ (৯৩) সংসদীয় আসনে ক্রমেই বাড়ছে নির্বাচনী তৎপরতা। নড়াগাতীসহ কালিয়া ও নড়াইল সদরের একাংশের গ্রাম-গঞ্জ, হাটবাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় প্রার্থী ও তাদের সমর্থকদের সরব উপস্থিতিতে এখন সরগরম পুরো জনপদ।

বিশেষ করে নড়াগাতীর কলাবাড়িয়া, বাঐশোনা, জয়নগর, খাশিয়াল, মাউলী ও পহরডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে রাত পর্যন্ত চলছে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক। পোস্টার, ব্যানার, ফেস্টুন ও মাইকিংয়ে নড়াগাতী–কালিয়া অঞ্চলজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর নির্বাচনী পরিবেশ।

ভোটারদের সমর্থন আদায়ে প্রার্থীরা তুলে ধরছেন নিজ নিজ উন্নয়ন পরিকল্পনা। কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সড়ক ও অবকাঠামোগত উন্নয়ন এবং অবহেলিত এলাকার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। প্রায় সব প্রার্থীরই দাবি—নির্বাচিত হলে নড়াগাতী উপজেলাসহ পুরো নড়াইল-১ আসনে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা হবে।

নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম নির্বাচন করছেন ধানের শীষ প্রতীকে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার প্রতিদ্বন্দ্বিতা করছেন দাঁড়িপাল্লা প্রতীকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল আজিজ পেয়েছেন হাতপাখা প্রতীক। জাতীয় পার্টির প্রার্থী মো. মিল্টন মোল্লা লড়ছেন লাঙ্গল প্রতীকে।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে অধ্যাপক বি এম নাগিব হোসেন কলস প্রতীকে, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এস. এম. সাজ্জাদ হোসেন ফুটবল প্রতীকে, সুকেশ সাহা আনন্দ ঘোড়া প্রতীকে এবং মো. উজ্বল মোল্লা হরিণ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন পর নির্বাচনকে ঘিরে এলাকায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। অনেক ভোটারই উন্নয়নমুখী ও জনবান্ধব প্রার্থীকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

এদিকে নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

সব মিলিয়ে নড়াগাতী ও কালিয়া উপজেলাজুড়ে এখন নির্বাচনের উত্তেজনা, প্রত্যাশা ও ব্যস্ততা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com