1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিএনপির বিদ্রোহী প্রার্থীকে সমর্থন করায় নড়াইলে বিএনপির ৬ নেতা বহিষ্কার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আড়িয়াল খাঁর ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব বদরুলের পরিবার, ঠিকানা পলিথিনের ছাউনি। আশ্রয়ণের ঘর আছে, নেই বের হওয়ার রাস্তা—জোয়ারে পানিবন্দি ৮০ পরিবার ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশ: বরিশালে ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা বরিশালে ভাসমান হাসপাতালে মিলবে চিকিৎসা, চরাঞ্চলের মানুষের মুখে স্বস্তির হাসি ​চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় ১৩ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় কাপড়সহ আটক ৩ ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হওয়ার পথে গৌরনদীর দুই ভিক্ষুক, খাসজমিতে মিলল দোকানের জায়গা দেবীগঞ্জে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবি’র অভিযান: উদ্ধার হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত

বিএনপির বিদ্রোহী প্রার্থীকে সমর্থন করায় নড়াইলে বিএনপির ৬ নেতা বহিষ্কার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

মোঃমনিরুজ্জামান চৌধুরী, নড়াইলঃ-

নড়াইল জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসনে বিদ্রোহী প্রার্থী (কলস প্রতীকের) সংসদ সদস্য প্রার্থী মো. মনিরুল ইসলামকে সমর্থন করায় নড়াইল সদর উপজেলা ও পৌর এবং লোহাগড়া উপজেলা ও পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদমর্যাদার ৬ নেতাকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী দল বিএনপি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কৃতরা হলেন, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশ, পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু এবং লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য নড়াইল জেলাধীন প্রেস বিজ্ঞপ্তিতে উল্লিখিত নেতাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ প্রতীক), বাংলাদেশ জামায়াতে ইসলামীর আতাউর রহমান বাচ্চু (দাঁড়িপাল্লা প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম (হাতপাখা প্রতীক), জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙল প্রতীক), গণঅধিকার পরিষদ (জিওপি) নুর ইসলাম (ট্রাক প্রতীক) বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, মো. শোয়েব আলী (ছড়ি প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. মনিরুল ইসলাম (কলস প্রতীক) ও ফরিদা ইয়াসমিন (জাহাজ প্রতীক) নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com