1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১০:৫৩|
সংবাদ শিরোনামঃ
১৩ জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফর, সূচনা গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচিতে দেবীগঞ্জে প্রবল বৃষ্টিতে খুটামারা– প্রধানপাড়া সংযোগ সড়কের কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্ন। কালিয়ার নড়াগাতীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মাদারীপুরে প্রথম আলোর সাংবাদিক অজয় কুন্ডু ও তার পরিবার সম্পর্কে সত্য তথ্য প্রকাশ রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে নড়াইল জেলা বিএনপির বিশেষ নির্দেশনা চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি দেবচন্দ্র গ্রেফতার সরকারি দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে ওয়ান শুটার গান, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক- ১ শিবগঞ্জে ৯২ বোতল এস্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার* র‍্যাব-৫ এর অভিযানে আটক ১

‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

‎‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজপ্রাপ্য ও অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে গৌরনদীতে উপজেলা প্রশাসন ও বিভিন্ন স্টেকহোল্ডারদের অংশগ্রহণে এক লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (২৫ জানুয়ারি) গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। ‎

বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলমের সভাপতিত্বে ‎সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহাবুবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সেরনিয়াবাত সেকেন্দার আলী, গণঅধিকার পরিষদ গৌরনদী উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন, ছাত্র প্রতিনিধি মোরশেদ হাসান, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উপপরিচালক মিঠু মধু, ফেসিলেটর সেতু আক্তার, অনিমেষ মধু প্রমুখ।

‎প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, “গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সমাজের প্রতিটি নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিরাও আমাদের সমান অধিকারভুক্ত নাগরিক। নির্বাচন প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি সাংবিধানিক বাধ্যবাধকতা, ভোটকেন্দ্রের অবকাঠামো, তথ্যপ্রাপ্তির মাধ্যম এবং সহায়ক ব্যবস্থাগুলোকে আরও প্রতিবন্ধীবান্ধব করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “এ ধরনের লার্নিং শেয়ারিং সভা বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করতে সহায়ক হয়। মাঠপর্যায়ের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত সুপারিশগুলো নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছাতে পারলে ভবিষ্যতে আরও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন সম্ভব হবে।”

‎বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে হলে শুধু আইন থাকলেই হবে না, বাস্তব প্রয়োগ জরুরি। অনেক সময় দেখা যায় তথ্যের অভাব, সচেতনতার ঘাটতি এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে তারা ভোট দিতে আগ্রহ হারিয়ে ফেলেন। গণমাধ্যম এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে—সহজ ভাষায় তথ্য প্রচার, সচেতনতা বৃদ্ধি এবং সমস্যা তুলে ধরার মাধ্যমে।” তিনি আরও বলেন, “সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনও খুব প্রয়োজন। প্রতিবন্ধকতা কোনো অক্ষমতা নয়—উপযুক্ত সহায়তা পেলে তারাও সমাজ ও রাষ্ট্র পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম।” ‎সভায় নির্বাচন প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ বৃদ্ধি, ভোটকেন্দ্রে প্রবেশগম্যতা নিশ্চিতকরণ, তথ্যপ্রাপ্তির সুবিধা এবং সহায়ক পরিবেশ তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা জানান, প্রতিবন্ধী ভোটারদের জন্য উপযোগী অবকাঠামো, সচেতনতামূলক কার্যক্রম এবং নির্বাচন সংশ্লিষ্ট তথ্য সহজ ভাষা ও উপযোগী মাধ্যমে পৌঁছে দেওয়া সময়ের দাবি।

‎অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, শিক্ষক, এনজিও প্রতিনিধি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।‎

সভাটি আয়োজন করে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস)। কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করছে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস)। এছাড়া যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও সুইডেন দূতাবাসের সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে আয়োজকরা জানান। ‎বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে প্রতিবন্ধী নাগরিকদের ভোটাধিকার প্রয়োগ আরও সহজ, কার্যকর ও মর্যাদাপূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com