1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী প্রেসক্লাবের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন কে নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উপজেলা নির্বাহী অফিসার ও ইউআরটি সদস্যদের প্রকল্পের পেনড্রাইভ প্রদান চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—গৌরনদীর খাঞ্জাপুরে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা মাদকবিরোধী অভিযানে সরগরম এয়ারপোর্ট থানা, গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের আকস্মিক তল্লাশি কালকিনিতে সাংবাদিকের ওপর হামলা, স্বাধীন সাংবাদিকতায় আঘাত—দোষীদের গ্রেপ্তারের দাবি” ভোলায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ: গৌরনদীতে ১৫ হাজার চারা বিতরণের উদ্যোগ অপরাধ রুখতে শিক্ষার্থীদের নিয়ে গৌরনদীতে পুলিশের সচেতনতামূলক সভা আগৈলঝাড়ায় ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার ১৮৭ ফলজ চারা বিতরণ ৪২ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ২ কেজি গাঁজা উদ্ধার, বরিশালে গ্রেপ্তার ৩৭ দেবীগঞ্জে স্বাস্থ্যকেন্দ্রে জনবল ও ওষুধ সংকট,,

গৌরনদী প্রেসক্লাবের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন কে নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৩৬ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদী।

ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন–কে ফুলেল শুভেচ্ছা জানান।

‎রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০-টায় গৌরনদী উপজেলার সরিকলস্থ এম জহির উদ্দিন স্বপনের নিজ বাসভবনে শুভেচ্ছা বিনিময় হয় ।

‎এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক এস. এম. জুলফিকার, সাবেক সভাপতি মো. গিয়াসউদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, আসাদুজ্জামান রিপন, আহছানউল্লা মিয়া, বিপ্লব সরকার, সহসভাপতি এস এম আলম, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, আমিনা আকতার সোমা, মোহাম্মদ আলী বাবু সহ নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা।

‎অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. হানিফ সরদার, এস. এম. মোশারফ, আবদুছ ছালেক মামুন,মোঃ শফিকুল ইসলাম, প্রেমানন্দ ঘরামী শামীম মীর, সোলায়মান তুহিন, পলাশ তালুকদার, মাকসুদ আলী, মহাসিন খান প্রমুখ।

‎ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে প্রধান উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,
‎“সাংবাদিকতা একটি মহান পেশা। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অন্যায়-অনিয়ম তুলে ধরাই সাংবাদিকদের মূল দায়িত্ব। গৌরনদী প্রেসক্লাব সবসময় স্বাধীন ও সাহসী সাংবাদিকতার প্রতীক হিসেবে কাজ করবে এই প্রত্যাশা আমার। প্রেসক্লাবের যেকোনো ন্যায্য উদ্যোগে আমি সবসময় পাশে থাকবো।”

‎এ সময় প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, “গৌরনদী প্রেসক্লাব আমাদের সকলের একটি অভিন্ন প্ল্যাটফর্ম। ব্যক্তিগত মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, প্রেসক্লাবের সুনাম অক্ষুণ্ন রাখা এবং সত্য সাংবাদিকতার চর্চা আরও বেগবান করতে আমরা সকলে মিলেই কাজ করবো।”

‎পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের পাশাপাশি প্রেসক্লাবের নবীন সদস্যরাও প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গৌরনদী প্রেসক্লাবের সাংগঠনিক ঐক্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার দৃঢ় প্রত্যয়কে আরও সুদৃঢ় করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com