1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত-১০ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
অভিবাসীদের মনোজগত দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী উজিরপুরে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে শিক্ষকের মাথায়, আতঙ্কে শ্রেণিকক্ষ ছাড়ল শিক্ষার্থীরা রামপালে ৫২ শিশুর পুনরায় বিদ্যালয়মুখীতে ওয়ার্ল্ড ভিশনের আনন্দ উদযাপন মাদারীপুরে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াছিনসহ ৩ জন গ্রেফতার মাদারীপুরে অস্ত্র ও ইয়াবা উদ্ধার”পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয় কে খুঁজছে পুলিশ আগৈলঝাড়ায় রাতের আঁধারে ফলের বাগানের ৫ শতাধিক গাছ কাটার অভিযোগ মাদারীপুরের ডাসার ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা গোদাগাড়ীতে ৪০০ বোতল ‘এসকাফ’ উদ্ধারের দাবি, পুলিশের ঘুষ বাণিজ্য, নাটক সাজানো ও এএসআই মাহবুবের দিকে আঙুল গৌরনদীর টরকীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হাটু পর্যন্ত ফ্লোরে ঝুলন্ত লাশ উদ্ধার। বিচারহীনতার ৯৬ ঘণ্টা: উল্টো মিথ্যা মামলার শিকার হয়ে প্রধানমন্ত্রীর দ্বারে ভুক্তভোগী সাংবাদিক মায়ের আকুতি

মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত-১০

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৫২০ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরের ডাসারে ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গাব্রীজে সাকুরা পরিবহনের ধাক্কায় যমুনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সঙ্গে ধাক্কা লেগে যমুনা পরিবহনের হেল্পার সহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ডিসেম্বর) দুপুর ১ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা ও মস্তফাপুর হাইওয়ে পুলিশের এস আই আতাউর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে আমরা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেয় এবং আমরা ঘটনাস্থালে এসে যমুনা পরিবহনের হেল্পারকে আহত অবস্থায় দেখতে পাই।

তিনি আরো বলেন যমুনা পরিবহন যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে, পরে মাদারীপুরের ডাসার উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় যমুনা লাইন পরিবহনের চালক।

এতে যমুনা পরিবহনটি সড়কের পাশের গাছের সঙ্গে থাক্কা লাগে। আহত হয় যমুনা লাইন পরিবহনের অন্তত ১০ জন যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকার দিয়ে যমুনা পরিবহন গাড়িটি সরিয়ে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়।

তিনি আরো বলেন যমুনা লাইন পরিবহনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। সড়কে গাছ না থাকলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছিল।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com