
মোঃ তরিকুল ইসলাম রিপন,মাদারীপুরঃ-
মাদারীপুরে গোপন অভিযানে বিপুল পরিমাণ পলিথিন জব্দ, একজন আটক। মাদারীপুর শহরের পাটকান্দি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম ও পুলিশ। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম জানায়,একটি ভ্যানগাড়িতে বিশেষভাবে মোড়ানো বেশ কয়েকটি বস্তায় পলিথিন পরিবহন করা হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পলিথিনের বস্তাগুলো জব্দ করা হয় এবং ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।ওই ব্যক্তি বলেন আমি ভ্যান চালক এই পলিথিন মাদারীপুর পুরান বাজার এক ব্যবসায়ী ওনার নাম আজিজুল ।
জব্দ করা পলিথিন পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোঃ মাসুমের কাছে হস্তান্তর করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বলেন, পরিবেশদূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।